পহেলগাঁও কাণ্ডের আবহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। মঙ্গলবার দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি রাষ্ট্রপুঞ্জ। তবে রাষ্ট্রপুঞ্জের প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর, শাহবাজ় দু’জনেই।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সমাজমাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির নামে নালিশ ঠুকেছেন শাহবাজ়। কেবল তা-ই নয়, জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কাছে।
জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ফোন পেয়েছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন নিন্দা করার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।” তার পরেই জয়শঙ্কর জানান যে, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারও নাম না-করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই নিশানা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।
গুতেরেসের সঙ্গে কথা বলার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ় লেখেন, “আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে কথা হল। আমি জানালাম যে, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একই সঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম।”
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কূটনৈতিক ভাবে কোণঠাসা পাকিস্তান নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে ফোন কথোপকথনেও বিষয়টি এসেছে বলে জানিয়েছেন শাহবাজ়। তিনি বলেন, “আমি পহেলগাঁও কাণ্ড নিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছি। জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছি রাষ্ট্রপুঞ্জকে। একই সঙ্গে শাহবাজ় জানিয়েছেন, পাকিস্তান শান্তির পক্ষে। কিন্তু সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে তার জবাব দেওয়া হবে। প্রকারান্তরে তিনি ভারতের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা