শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে ইজরায়েলি সেনার ধারাবাহিক বিমান হামলা ও স্থল অভিযানের জেরে লেবাননে অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংস্থার সদ্যপ্রকাশিত রিপোর্টে।
লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইগি করসি সংবাদ সংস্থা রয়টার্সকে রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘‘চলতি মার্চ মাসে ইজ়রায়েলের জোরালো হামলায় অন্তত ১২১ শিশু নিহত এবং ৩৯৯ শিশু আহত হয়েছে। ঘরছাড়া অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু। সংঘাতের কারণে শিশুমনের উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা-ও অত্যন্ত উদ্বেগজনক।’’
আরও পড়ুন:
ইউনিসেফের রিপোর্ট জানাচ্ছে, ইজ়রায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজ়বুল্লা বাহিনীর বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরুর কারণে সেখানকার সব অসামরিক নাগরিককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এর ফলে দেশটির প্রায় ১৪ শতাংশ এলাকার বাসিন্দারা সংকটে পড়েছেন। এতে বিপুলসংখ্যক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত পরিবারগুলির শিশুদের অধিকাংশই অস্থায়ী আশ্রয়কেন্দ্র, স্কুল কিংবা উন্মুক্ত স্থানে তাঁবুতে রয়েছে। এতে তাদের খাদ্য, বিশুদ্ধ জল, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে রিপোর্টে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজ়রায়েলি সেনার হামলার পরেই প্রত্যাঘাত করেছিল তেহরানের মদতপুষ্ট হিজ়বুল্লা। জবাবে রাজধানী বেইরুট-সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে তেল আভিভ। এর জেরে এখনও পর্যন্ত অন্তত আট লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত-সহ ৩০টি দেশ। কিন্তু তার পরেও লেবাননের অসামরিক এলাকায় হামলা থামায়নি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২২:১৭
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে? -
১৯:৫৯
মাথায় দাম ৯৪ কোটি টাকা! পাকিস্তানে দ্বিতীয় বৈঠকের আগে মার্কিন নিশানায় ইরানের ঘনিষ্ঠ জঙ্গিনেতা -
১০:০৬
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প? -
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়
-
ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতে শরীর জুড়ে দগদগে ঘা! ‘চিকিৎসা’র জন্য ডলার চেয়ে ট্রাম্পের দরজায় ‘ধনী’ আরব রাষ্ট্র