ইরান পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে না গেলে, তাদের সঙ্গে কোনও চুক্তি করা সম্ভব নয়। বুধবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনী হরমুজ় প্রণালীতে যে ‘অবরোধ’ শুরু করেছে, সেটিও দুর্দান্ত পদক্ষেপ বলেই মনে করছেন তিনি। এমনকি হরমুজ়ের নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ করার যে মানচিত্র সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাকেও দৃশ্যত স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের সমর্থকেরা সম্প্রতি সমাজমাধ্যমে হরমুজ় প্রণালীর একটি মানচিত্র ছড়িয়ে দিতে শুরু করেছেন। সেখানে হরমুজ় প্রণালীর বদলে লেখা রয়েছে ‘ট্রাম্প প্রণালী’। বৃহস্পতিবার সকালে (ভারতীয় সময়ে) এমনই একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূল পোস্টটি ট্রাম্পের এক সমর্থকের। সেটিকেই ‘ট্রুথ সোশ্যাল’-এ নিজের হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি।
এর আগে বুধবার ট্রাম্প দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ় কার্যত অবরুদ্ধ করে ‘অসাধারণ’ কাজ করছে। তাঁর আরও দাবি, তেহরানকে শেষ পর্যন্ত নতিস্বীকার করতেই হবে। ইরান নিজেদের পারমাণবিক কর্মকাণ্ডের উচ্চাকাঙ্ক্ষা না ছাড়লে তাদের সঙ্গে কোনও চুক্তি করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এই অবরোধ এক কথায় অসাধারণ। ১০০ শতাংশ নির্ভুল। নিখুঁত। এটা প্রমাণ করে আমাদের নৌবাহিনী কতটা দক্ষ। আমাদের সঙ্গে কোনও চালাকি করা যাবে না। আমাদের কাছে বিশ্বের সেরা সামরিক বাহিনী রয়েছে।”
আরও পড়ুন:
ট্রাম্পের দাবি যুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। তেহরানের সামরিক শক্তি প্রসঙ্গে তিনি বলেন, “ওদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি। ওদের আর কোনও সামরিক বাহিনী অবশিষ্ট নেই। ওদের নৌসেনা সমুদ্রের তলায় ডুবে গিয়েছে। বিমানবাহিনীও আর আকাশে ওড়ার অবস্থায় নেই। ওদের সামনে একটাই পথ খোলা আছে— হার স্বীকার করে নেওয়া।”
দ্বিতীয় দফার বৈঠক নিয়ে এখনও সংশয় কাটেনি। তার মধ্যে ইরান সোমবারই জানিয়ে দিয়েছে যে, পরমাণু কর্মসূচি এবং হরমুজ়, এই দু’টি বিষয়কে বাদ দিয়ে আমেরিকা যদি আলোচনায় বসতে চায়, তা হলে তারা রাজি। ইরানের এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থায় ট্রাম্পের এই মন্তব্য দু’দেশের শান্তি আলোচনার পথকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৯:০৪
ইরানকে আলোচনার টেবিলে বসাতে ‘সংক্ষিপ্ত কিন্তু জোরালো’ হামলা চালাতে পারে আমেরিকা! দাবি রিপোর্টে, আর কী বলা হল? -
ইরান যদি সমঝোতায় রাজি না হয়, পরবর্তী পদক্ষেপ কী হবে আমেরিকার? জানিয়ে দিলেন মার্কিন বিদেশসচিব রুবিয়ো
-
ইরানের তিন দফা প্রস্তাব না-ও মানতে পারে ট্রাম্পের প্রশাসন! শান্তি আলোচনার পথের কাঁটা কি সেই পারমাণবিক কর্মকাণ্ডই?
-
ইরানের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে সংযুক্ত আরব আমিরশাহিকে ‘আয়রন ডোম’ দিচ্ছে ইজ়রায়েল! দাবি রিপোর্টে
-
পাকিস্তানে ফের বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা-ইরান, তবে প্রথম বারের দুই নেতাই বাদ! কোন দেশ কাকে সরাল? কেন?