ইরান-ইজ়রায়েল যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। এর পরেই ফের পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে আরও একটি পোস্ট করলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ইজ়রায়েল এবং ইরান প্রায় একই সঙ্গে তাঁর কাছে এসেছিল। দুই দেশই তাঁর কাছে গিয়ে ‘শান্তি’র কথা বলে।
ওই পোস্টেই ইরান এবং ইজ়রায়েলের প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, দুই দেশই অনেক কিছু পেয়েছে। তবে ধর্ম এবং সত্যের পথ থেকে সরে গেলে তারা (ইরান এবং ইজ়রায়েল) অনেক কিছু হারাতেও পারে। ঘটনাচক্রে ট্রাম্পের এই পোস্টের দু’ঘণ্টা আগেই যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। সমাজমাধ্যমে আরাগচি লেখেন, যুদ্ধবিরতি নিয়ে কোনও সমঝোতাই হয়নি। এ বিষয়ে ইরানের সামরিকবাহিনী পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ট্রাম্প-ঘোষিত যুদ্ধবিরতি ইরান অস্বীকার করার পরেই মার্কিন প্রেসিডেন্টের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের দাবি, ইরান এবং ইজ়রায়েল তাঁর সঙ্গে যোগাযোগ করে বলেছিল তারা শান্তি চায়। মঙ্গলবার সকালে (ভারতীয় সময় অনুসারে) ওই পোস্টে ট্রাম্প লেখেন, “আমি জানতাম, এটাই সঠিক সময়। বিশ্ব এবং পশ্চিম এশিয়াই আসল জয়ী। আগামী দিনে দুই দেশেই ভীষণ শান্তি, সমৃদ্ধি এবং ভালবাসা আসবে। তারা অনেক কিছু পেয়েছে। তবে ধর্ম এবং সত্যের পথ থেকে বিচ্যুত হলে অনেক কিছু হারাতেও পারে।”
বস্তুত, সোমবার গভীর রাতে সাড়ে ৩টে নাগাদ (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে পোস্ট করে ইরান-ইজ়রায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, “এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইরান ও ইজ়রায়েল— দু’দেশই সহমত জানিয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা পরে ইজ়রায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পর দু’ দেশের মধ্যে ১২ দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে।”
আরও পড়ুন:
তবে ট্রাম্পের এই ঘোষণার পরে ইরান বা ইজ়রায়েল কোনও পক্ষের তরফেই সরকারি ভাবে এ বিষয়ে কোনও বিবৃতি আসছিল না। ইরানি সংবাদমাধ্যমগুলি ট্রাম্পের ঘোষণার পর থেকেই, ওই দাবিকে অস্বীকার করছিল। বিভিন্ন সরকারি সূত্র মারফত তেহরানের সংবাদমাধ্যমগুলি ট্রাম্পের ঘোষণাকে ‘অসত্য’ বলে দাবি করে।
শেষে মঙ্গলবার সকাল ৬টা ১৬ মিনিটে (ভারতীয় সময়ে) তেহরানের অবস্থান স্পষ্ট করেন ইরানের বিদেশমন্ত্রী আরাগচি। তিনি জানান, এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও সমঝোতা হয়নি। চূড়ান্ত যুদ্ধবিরতি নিয়ে ইরানের সামরিকবাহিনী পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। তবে স্থানীয় সময় অনুসারে ভোর ৪টের (ভারতীয় সময়ে সকাল ৬টা) পর থেকে ইজ়রায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনিচ্ছুক বলে জানান তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য