ইরান যে শর্তে যুদ্ধবিরতি চাইছে, তাতে রাজি নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি ইরানের সঙ্গে এমন কোনও সমঝোতা করবেন না। বরং, দু’সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ইরান ‘সম্পূর্ণ ভাবে পরাজিত’ হয়েছে বলেই মনে করছেন ট্রাম্প।
সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক বাহিনী দুর্দান্ত সাফল্য পেয়েছে। ইরান এখন সম্পূর্ণ ভাবে পরাজিত এবং ওরা সমঝোতা করতে চাইছে। তবে ওরা যে সমঝোতার কথা বলছে, তা আমি মেনে নেব না।” ইরানের বিরুদ্ধে এই সংঘর্ষ আর কত দিন চলবে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। সংঘর্ষ শুরুর পর প্রাথমিক পর্বে তিনি দাবি করেন, অন্তত চার সপ্তাহ এই সংঘর্ষ চলবে। পরে আবার তিনি আভাস দেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান আর বেশি দিন চালাতে চান না তিনি।
এরই মধ্যে শনিবার তৃতীয় সপ্তাহে পড়ল আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি। আর কত দিন এই সংঘর্ষ চলবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। শুক্রবার রাতেই ‘সিএনএন’-কে ট্রাম্প বলেন, যখন তিনি ভিতর থেকে অনুভব করবেন, তখনই এই সংঘর্ষ থামাবেন। এর পরে শনিবার সকালে ইরানের খার্গ দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। রিপোর্ট অনুযায়ী, খার্গ দ্বীপে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে মার্কিন হামলায় কোনও তৈলভান্ডারের ক্ষতি হয়নি। সেনাঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করে হামলা চালানো হয়েছে। নিশানা করা হয়েছে জোশেন সমুদ্রবন্দরকেও। ওই হামলাকে পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে জোরালো হামলা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
পশ্চিম এশিয়ায় এই সংঘর্ষ থামানোর জন্য কয়েক দিন আগেই তিন দফা শর্ত শুনিয়ে রেখেছিল ইরান। তেহরানের দাবি ছিল, ইরানকে তার ‘ন্যায্য অধিকার’ থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরানের দাবি, আমেরিকা এবং ইজ়রায়েলকে এটি নিশ্চিত করতে হবে যে, তারা আগামী দিনে ইরানে আর আক্রমণ করবে না। এই তিন শর্তের কথাই মূলত বলেছিল ইরান। তবে ট্রাম্প কোন সমঝোতার প্রস্তাব ‘নাকচ’ করার কথা বলতে চাইছেন, তা তাঁর পোস্টে স্পষ্ট নয়।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনার পথে আর যেতে চাইছেন না তাঁরা। আরাঘচি জানান, অতীতে আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে ইরানের। তাই এখন আমেরিকার সঙ্গে আর আলোচনায় বসার ভাবনাচিন্তা করছেন না তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৭:১৮
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী -
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?
-
‘আজকেই আবার ইরানের উপর হামলা হবে’, ট্রাম্প এ বার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন
-
পশ্চিম এশিয়ায় জোরদার হামলা ইরানের! ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, আবার অশান্ত লেবাননও