Advertisement
E-Paper

তাইল্যান্ডবাসীরা এখন এভাবেই বাজারে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

একজনতো আবার মাছ ধরা জাল নিয়ে পৌঁছে গিয়েছেন দোকানে। কেউ আবার স্যুটকেস বা ছোট ঠেলাগাড়ি নিয়ে দোকানে যাচ্ছেন। কিনে নিয়ে যাচ্ছেন নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অনেকেই এমন সব ‘অদ্ভুত ব্যাগ’-এর সঙ্গে তাঁদের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১৫:৫৫
প্লাস্টিক ব্যাগের বিকল্প। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

প্লাস্টিক ব্যাগের বিকল্প। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

সম্প্রতি সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যান হয়ে গিয়েছে তাইল্যান্ডে। ফলে বাজার করতে বেরিয়ে সেই প্লাস্টিকের ব্যাগের বিকল্প খুঁজে নিয়েছেন মানুষ জন। আর সেই বিকল্পের কয়েকটি নমুনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ তাঁদের এই ‘বিকল্প’-এর সঙ্গে তোলা নিজেদের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

‘রভ মাইরা’ নামে একটি ফেসবুক পেজে এমন অনেকগুলি ছবি সংগ্রহ করে আপলোড করা হয়েছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে, বেতের বিশাল ঝুড়ি নিয়ে বাজার করতে যাচ্ছেন, কেউ প্লাস্টিকের ছোট বা বড় বালতি নিয়ে শপিং মলে হাজির। কেউ আবার বড় বস্তা নিয়ে পৌঁছে গিয়েছেন। কেউ আবার কিছু না পেয়ে নিজের টি-শার্টকেই ব্যবহার করছেন জিনিসপত্র নিয়ে যেতে। একজনতো আবার স্কুটার নিয়েই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়েছেন। প্রয়োজনীয় সামগ্রী বেছে বেছে স্কুটারের সামনের অংশে জমা করছেন।

একজনতো আবার মাছ ধরা জাল নিয়ে পৌঁছে গিয়েছেন দোকানে। কেউ আবার স্যুটকেস বা ছোট ঠেলাগাড়ি নিয়ে দোকানে যাচ্ছেন। কিনে নিয়ে যাচ্ছেন নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অনেকেই এমন সব ‘অদ্ভুত ব্যাগ’-এর সঙ্গে তাঁদের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ আবার খালি হাতেই জিনিস কিনে বাড়ি ফিরছেন, সে ছবিও পোস্ট হয়েছে ফেসবুক পেজটিতে।

Advertisement

আরও পড়ুন: বর্ষবরণের রাতে প্রকাশ্যে যৌন নির্যাতন, ভয়ে-যন্ত্রণায় চিত্কার যুবতীর​

প্রচুর ফেসবুক ইউজার ছবিগুলি লাইক, শেয়ার করেছেন। কোনও কোনও ছবি ১৪ হাজারের উপরেও লাইক পড়েছে। বেশির ভাগ মানুষই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: হরিণের পেট থেকে কী কী বেরিয়ে এল দেখুন!

২০২২ সালের মধ্যে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার ও তার থেকে তৈরি হওয়া সমস্যার সমাধান করতে চাইছে তাইল্যান্ড সরকার।

দেখুন প্লাস্টিকের ব্যাগের বদলে কী কী ব্যবহার করছেন থাইল্যান্ডবাসীরা:

Viral Plastic Bag Thailand Plastic Bag Ban
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy