Advertisement
E-Paper

তাড়া করতে গিয়ে ধড়াস! দেখুন বাচ্চা হাতি ও কুকুরদের খেলার ভিডিয়ো

সেখানে একটি বাচ্চা হাতির সঙ্গে দুটি কুকুর ছানার ভিডিয়ো নিয়ে মেতেছেন নেটিজেনরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৯ ১৬:৫৪
বাচ্চা হাতি ও কুকুর। ছবি ফেসবুক ভিডিয়ো থেকে সংগৃহীত।

বাচ্চা হাতি ও কুকুর। ছবি ফেসবুক ভিডিয়ো থেকে সংগৃহীত।

বিভিন্ন প্রাণী ও তাঁর ছানাদের খুনসুটি সহজেই মনজয় করে আমাদের। তাই সেই সব ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যেমন সম্প্রতি হয়েছে থাইল্যান্ডের রাই আমগোর্ড ফু কাও অরগ্যানিক ফার্মে। সেখানে একটি বাচ্চা হাতির সঙ্গে দুটি কুকুর ছানার ভিডিয়ো নিয়ে মেতেছেন নেটিজেনরা।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের উত্তরাংশের চিয়াং মাই শহরে রয়েছে রাই আমগোর্ড ফু কাও অরগ্যানিক ফার্ম। সেখানে বিভিন্ন বন্য জন্তু জানোয়ারের দেখভাল করা হয়। ওই ফার্মে রয়েছে ন’বছরের একটি হস্তিশাবক। নাম তার টি-নই। সেই টি-নইয়ের কীর্তি দেখেই হেসে লুটোপুটি খাচ্ছে নেট দুনিয়া।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, টি-নই তাড়া করছে অরগ্যানিক ফার্মে থাকা ছোট্ট ছোট্ট কুকুর ছানাদের। কিন্তু বৃষ্টি হওয়ায় সেই ফার্মের মাটি জল জমে কিছুটা কর্দমাক্ত। আর সেখান দিয়ে ছুটতে গিয়েই ধপাস করে পড়ল টি-নই। সঙ্গে সঙ্গে কুকুর ছানা গুলি ভয় না পেয়ে তার কাছে চলে এল। আবার টি-নইকে একটু খুচিয়ে পালিয়ে যাচ্ছে।

হাতি ও কুকুর ছানার এই ভিডিয়ো নিয়েই মেতে রয়েছে নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: মাকড়সা খেয়ে নিল আস্ত পসামকে! ছবি দেখে বিস্মিত নেট দুনিয়া

আরও পড়ুন: অভিভাবকের মতো শিশুকে জলের ধার থেকে টেনে আনল পোষা কুকুর

Viral Video Thailand Elephant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy