Advertisement
E-Paper

সমুদ্রের গভীরে বিয়ের প্রস্তাব পেয়ে প্রেমিকা কী করলেন দেখুন

সেখানে সমুদ্রের ৩০ ফুট নীচে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব জানালেন প্রেমিকাকে।

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ২০:২১
জলের তলায় বিয়ের প্রস্তাব। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জলের তলায় বিয়ের প্রস্তাব। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ক্যারিবিয়ান সাগরে গিয়েছিলেন স্কুবা ড্রাইভিং করতে। সেখানে সমুদ্রের ৩০ ফুট নীচে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব জানালেন প্রেমিকাকে। আচমকা বিয়ের প্রস্তাব পেয়ে চমকে গেলেন প্রেমিকা। আংটি গ্রহণ করলেন। তার পর জলের তলাতেই জড়িয়ে ধরলেন প্রেমিককে। সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। জলের তলায় প্রেমপর্বের সেই ভিডিয়ো এখন ভাইরাল।

ভার্জিনিয়ার বাসিন্দা ৩০ বছরের এথান স্টুডেনিকের সঙ্গে গত দশ ধরে প্রেমের সম্পর্ক রয়েছে ২৮ বছরের মর্গ্যান হুইটেকারের। সম্প্রতি পরিবারের সঙ্গে তাঁরা গিয়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপে ছুটি কাটাতে। সেখানে আত্মীয়-স্বজনের সামনেই মর্গ্যানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এথান। তিনি জানিয়েছেন, প্রেমিকা এ ভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা পাঁচ বছর আগেই করেছিলেন তিনি।

দেখুন জলের তলায় বিয়ের প্রস্তাবের ভিডিয়ো—

আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে ‘নমস্তে’ ভরসা ইজরায়েলের প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: চোখে ট্যাটু করিয়ে, সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারালেন ২৫ বছরের মডেল

Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy