Advertisement
E-Paper

স্বামী খুনের ৯ মাস পর স্ত্রীর রহস্যমৃত্যু, ঘর থেকে পাওয়া গেল ঝুলন্ত দেহ

গত শনিবার রাতে বাড়ি থেকে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কী কারণে ওই মহিলার মৃত্যু, তা স্পষ্ট নয়। আত্মহত্যা বলে অনুমান পুলিশের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৬:১৩
ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের।

ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। প্রতীকী ছবি।

তাঁর স্বামীকে হত্যার অভিযোগ উঠেছিল। সেই হত্যাকাণ্ডের নয় মাস পর স্ত্রীর রহস্যজনক ভাবে মৃত্যু হল। নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকার পল্লবী এলাকায়।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গত শনিবার রাতে বাড়ি থেকে চাঁদনী নামে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর তিন বছরের এক মেয়ে রয়েছে। কী কারণে ওই মহিলার মৃত্যু, তা স্পষ্ট নয়। তবে ঢাকা মহানগর পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। যদিও ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করার খবর পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার আব্দুল হালিম জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। আত্মহত্যা বলে অনুমান। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ৮টার পর এক বাসিন্দা প্রথমে ওই মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান। তার পরই তিনি পুলিশে খবর দেন।

গত ফেব্রুয়ারি মাসে ওই মহিলার স্বামী জাহিদ পল্লবী এলাকায় খুন হন। সেই ঘটনায় পল্লবী থানায় মামলা রুজু করা হয়েছে। সেই ঘটনার তদন্তের মধ্যেই ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Crime Bangladesh Mysterious death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy