Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

Covid 19: কোভিড আক্রান্ত ছেলেকে গাড়িতে বন্দি করে রাখলেন মা! কেন জানেন?

এক প্রত্যক্ষদর্শীর দাবি, পরীক্ষাকেন্দ্রে সারার গাড়ি থামতেই ডিকির ভিতর থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৮:০৯
ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

ছেলে করোনায় আক্রান্ত। নিজেকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে তাই নিজের ছেলেকেই গাড়ির ডিকিতে আটকে রাখলেন এক মহিলা। আমেরিকার টেক্সাসের ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পেশায় শিক্ষিকা সারা বিম নামে ওই মহিলা বছর তেরোর ছেলে কোভিড আক্রান্ত হওয়ায় খুবই বিচলিত এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ছেলের কোভিড পরীক্ষা করানোর জন্য গাড়িতে তুলেছিলেন ঠিকই, কিন্তু গাড়ির আসনে নয়, ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলেন। ওই অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছন।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, পরীক্ষাকেন্দ্রে সারার গাড়ি থামতে ডিকির ভিতর থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পান। তাঁর সন্দেহ হওয়ায় পরীক্ষাকেন্দ্রের বাকি লোকজনকে ডেকে আনেন। ডিকি খুলতেই সকলে অবাক হয়ে যান। ভিতরে একটি বাচ্চা ছেলেকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখেন তাঁরা। এর পরই সারাকে চেপে ধরেন পরীক্ষাকেন্দ্রের কর্মীরা। তখন সারা জানান, ছেলে কোভিডে আক্রান্ত। তাঁর পরীক্ষা করাতে নিয়ে এসেছেন। ছেলের থেকে যাতে তিনি কোভিডে সংক্রমিত না হন, তাই গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলেন।

এই ঘটনার পরই পুলিশে খবর দেন পরীক্ষাকেন্দ্রের কর্মীরা। সারাকে আটক করেছে পুলিশ।

usa woman son car
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy