Advertisement
E-Paper

ট্রাম্পের সভায় ব্রাত্য বোরখা

দেশে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে চেয়ে বিতর্কে জড়িয়েছিলেন আগেই। নির্বাচনী সভা থেকে এ বার বোরখা পরা মহিলাকে বের করে দেওয়ার অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ০২:৪৫

দেশে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে চেয়ে বিতর্কে জড়িয়েছিলেন আগেই। নির্বাচনী সভা থেকে এ বার বোরখা পরা মহিলাকে বের করে দেওয়ার অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে।

সাউথ ক্যারোলাইনার রক হিলে নির্বাচনী সভায় শুক্রবার এমনই কাণ্ড ঘটেছে। শিল্পপতি তথা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বিঘ্ন ঘটানোয় রক্ষীদের দিয়ে বের করে দেওয়া হয়েছে বছর ছাপান্নর রোজ হামিদকে। ট্রাম্পের মুসলিম-বিদ্বেষ অজানা নয়। শুক্রবারের সভাতেও সন্ত্রাসবাদ আর ইসলাম যোগ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন তিনি। বলছিলেন, ‘‘সিরীয় শরণার্থীরা মোটেই নিরাপদ নন। আইএস-এর হাত রয়েছে ওঁদের মাথার উপর।’’ ট্রাম্পের এই মন্তব্যেরই প্রতিবাদ করেছিলেন রোজ। ভরা সভায় উঠে দাঁড়িয়েছিলেন তিনি। মুখে কিছু বলেননি। পোশাকে লেখা, ‘‘সালাম, আমি শান্তির জন্য এসেছি।’’

রোজ উঠে দাঁড়াতেই চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন ট্রাম্প-সমর্থকেরা। সমস্বরে বলতে থাকেন, ‘‘বের করে দিন ওঁকে। ওঁর কাছে বোমা আছে।’’

Advertisement

সভা থেকে বেরিয়ে এসে রোজ জানান, সভা খারাপ করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। ইসলাম ধর্ম সম্পর্কে ট্রাম্প-সমর্থকদের বার্তা দিতে চেয়েছিলেন মাত্র। মনে হয়েছিল, তাঁর উপস্থিতি হয়তো ট্রাম্পের মতবদল করতে পারবে। পেশায় বিমানকর্মী ওই প্রৌঢ়া বলেন, ‘‘আমার ধারণা, ওঁরা কোনও দিন কোনও মুসলিমকে দেখেননি। তাই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলাম।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy