E-Paper

কাঁধ থেকে কোমর কিংবা হাঁটু, হাড়ের ব্যথায় কাবু না হয়ে সুস্থ হওয়ার দাওয়াই দিলেন বিশেষজ্ঞরা

অফিসে একনাগাড়ে বসে কাজ, ঘরের প্রয়োজনে বারবার নিচু হওয়া, কিংবা খেলার মাঠে হঠাৎ করেই পাওয়া চোট— বর্তমান জীবনযাত্রায় হাড়ের সমস্যায় নাজেহাল আট থেকে আশি।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৪
হাড়ের ব্যাথায়ে আশার আলো দেখাচ্ছে  মণিপাল হাসপাতাল

হাড়ের ব্যাথায়ে আশার আলো দেখাচ্ছে মণিপাল হাসপাতাল

অফিসে একনাগাড়ে বসে কাজ, ঘরের প্রয়োজনে বারবার নিচু হওয়া, কিংবা খেলার মাঠে হঠাৎ করেই পাওয়া চোট— বর্তমান জীবনযাত্রায় হাড়ের সমস্যায় নাজেহাল আট থেকে আশি। এই উদ্বেগের সমাধান খুঁজতেই আনন্দবাজার ডট কম-এর সঙ্গে এক বিশেষ আলোচনায় বসেছিলেন মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের তিন দিকপাল বিশেষজ্ঞ।

এই আলোচনায় অংশ নিয়েছিলেন মণিপাল হাসপাতাল, মুকুন্দপুরের এই তিন বিশেষজ্ঞ চিকিৎসক: সিনিয়র কনসালটেন্ট - অর্থোপেডিক্স, এমবিবিএস, এমএস (অর্থোপেডিক্স), এক্স ফেলো (অ্যাডাল্ট রিকনস্ট্রাশন) (ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুর), চিকিৎসক সুতনু হাজরা; সিনিয়র কনসালটেন্ট - অর্থোপেডিক সার্জারি, এমবিবিএস, এমএস (অর্থোপেডিক্স), ডিএনবি (অর্থোপেডিক্স), চিকিৎসক বিশাল ভগৎ এবং কনসালটেন্ট - অর্থোপেডিক বিশেষজ্ঞ, এমবিবিএস (গোল্ড মেডেলিস্ট), এমএস (অর্থোপেডিক্স - এইমস), এমসিএইচ (জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড রিকন্সট্রাকশন-এইমস), ডিএনবি, ডিপ এসআইসিওটি, এমএনএএমএস, স্পোর্টস মেডিসিনে ফেলোশিপ (আইএসএকেওএস), জয়েন্টে ফেলোশিপ, চিকিৎসক সৌভিক পাল।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

মণিপাল হাসপাতাল, মুকুন্দপুরের তিন বিশেষজ্ঞ চিকিৎসক সুতনু হাজরা, বিশাল ভগৎ এবং সৌভিক পাল হাড়ের বিভিন্ন সমস্যার চিকিৎসা নিয়ে আলোচনায় বসেন।

হাড়ের সমস্যা নিয়ে আলোচনায় উঠে এল আধুনিক প্রযুক্তির নানা দিক। চিকিৎসক সুতনু হাজরা শোনালেন আশার কথা। হিপ বা নিতম্ব প্রতিস্থাপন নিয়ে সাধারণ মানুষের মনে নানা দ্বিধা থাকে, বিশেষ করে ইমপ্লান্টের স্থায়িত্ব নিয়ে। সুতনু হাজরা আরও জানান, আধুনিক চিকিৎসার কল্যাণে হিপ প্রতিস্থাপনের আয়ু এখন প্রায় সারাজীবন। কারণ ইমপ্লান্টের গুণগত মান আগের তুলনায় বহুগুণ উন্নত হয়েছে। এ ছাড়া রোবোটিক প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে মণিপাল হাসপাতাল, মুকুন্দপুরে।

হিপের মতোই হাঁটুর প্রতিস্থাপন নিয়েও অনেকের মনে ভীতি কাজ করে। বিশেষ করে অল্প বয়সে হাঁটু প্রতিস্থাপন করলে তা কতদিন টিকবে, সেই আশঙ্কায় ভোগেন অনেকেই। এই প্রসঙ্গে চিকিৎসক বিশাল ভগৎ আশ্বস্ত করে জানান যে, বর্তমানে ব্যবহৃত ইমপ্লান্টগুলি ২০ থেকে ২৫ বছর বা তার বেশি সময় অনায়াসেই সচল থাকে। ফলে সময়ের আগেই নষ্ট হয়ে যাওয়ার ভয় এখন আর নেই বললেই চলে।

অন্য দিকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাঁধের সমস্যা বা 'ফ্রোজ়েন শোল্ডার' এক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসক সৌভিক পাল এই সমস্যার গভীরতা বিশ্লেষণ করে জানান, বয়স্কদের ক্ষেত্রে মূলত ফ্রোজ়েন শোল্ডার, রোটেটর কাফ টিয়ার এবং আর্থ্রাইটিস— এই তিন ধরনের সমস্যা বেশি দেখা যায়। তবে সব ক্ষেত্রেই যে অস্ত্রোপচার প্রয়োজন, তা নয়। সঠিক সময়ে ধরা পড়লে ব্যায়াম, ফিজিওথেরাপি এবং ওষুধের মাধ্যমেই অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। তবে পরিস্থিতি গুরুতর হলে আর্থোপ্লাস্টি বা রিভার্স শোল্ডার আর্থোপ্লাস্টির মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি বয়স্ক রোগীদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী।

এই প্রতিবেদনটি ‘মণিপাল হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Manipal Hospitals Mukundapur Arthritis Problem Bone Pain frozen shoulder

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy