E-Paper

অন্তিম পর্বে ‘লালবাবা রাইস পার্বণে আহারে’ প্রতিযোগিতা, কারা হলেন সেরা ১৬?

বাঙালির জীবনে চালের গুরুত্বকে উদ্‌যাপন করতেই ‘লালবাবা রাইস’ আয়োজন করেছিল ‘পার্বণে আহারে’ প্রতিযোগিতা। এবার দেখে নেওয়ার পালা কারা হলেন সেরা ১৬ জন ।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:২৩
‘লালবাবা রাইস পার্বণে আহারে’

‘লালবাবা রাইস পার্বণে আহারে’

বাঙালির হেঁশেলে চাল থাকবে না তা তো হতেই পারে না। ঘরোয়া রান্না হোক কিংবা বছরজুড়ে বাঙালির নানা পার্বণ, চাল সবসময়েই থাকে কেন্দ্রবিন্দুতে। খিচুড়ি বা পোলাওয়ের মন মাতানো সুবাস হোক অথবা গোবিন্দভোগ চালের পায়েস, আবার যদি দক্ষ রাঁধুনির হাতের ছোয়াঁয় চাল দিয়েই তৈরি হয় অন্যরকম কিছু, তাহলে তো কথাই নেই। বাঙালির জীবনে চালের গুরুত্বকে উদ্‌যাপন করতেই ‘লালবাবা রাইস’ আয়োজন করেছিল ‘পার্বণে আহারে’ প্রতিযোগিতা।

হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বাংলার বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছিলেন ১৫০০-এর বেশি প্রতিযোগী। ‘লালবাবা চাল’ দিয়ে তৈরি দু’টি পদ, একটি মিষ্টি এবং আরেকটি অন্য রেসিপি তৈরি করে প্রতিযোগীরা পাঠিয়ে দিয়েছিলেন ডিজিটাল ইনবক্সে। প্রতিযোগিতা এবার অন্তিম পর্বে, যেখানে দেখে নেওয়ার পালা কারা হলেন সেই সেরা ১৬ জন যাঁরা পৌঁছে যাবেন গ্র্যান্ড ফিনালের মঞ্চে।

  • হুগলি থেকে তানিয়া মাইতি। রেসিপি - চাল চিংড়ির চ্যাপ্টা।
  • হুগলি থেকে সুতপা দে। রেসিপি - ভাতের ভুরভুরী।
  • হাওড়া থেকে মিষ্টুনী বন্দোপাধ্যায়। রেসিপি - ক্ষীর কমলা।
  • হাওড়া থেকে অপর্ণা সান্যাল। রেসিপি - থোড় গোবিন্দ।
  • পূর্ব বর্ধমান থেকে সৈয়দ মিনাজ সাহানাজ রিয়া। রেসিপি - আফজোসের পানিতে খোসকা পোলা।
  • পূর্ব বর্ধমান থেকে শুক্লা মিত্র। রেসিপি - কণিকা পোলাও।
  • পশ্চিম বর্ধমান থেকে জয়ন্তী ঘোষ। রেসিপি - আখের রসের পায়েস।
  • পশ্চিম বর্ধমান থেকে দেবযানী পাল। রেসিপি - উত্তরবঙ্গের ঝোল পোলাও।
  • পশ্চিম মেদিনীপুর থেকে জয়শ্রী অধিকারী। রেসিপি - লাল আলুর পিঠা।
  • পশ্চিম মেদিনীপুর থেকে মধুমিতা মাইতি। রেসিপি - চালের কাকড়া পিঠা।
  • পূর্ব মেদিনীপুর থেকে চৈতি দাস। রেসিপি - জল ভরা রসমালাই পিঠে।
  • পূর্ব মেদিনীপুর থেকে রীতা জানা। রেসিপি - ক্যারামেল রাইস ক্ষীর।
  • পুরুলিয়া থেকে দেবলীনা পান্ডে অধিকারী। রেসিপি - বাসি ভাতের কাটলেট।
  • ঝাড়গ্রাম থেকে মঞ্জু মুর্মু। রেসিপি - মাংস পিঠে।
  • বাঁকুড়া থেকে সোনালী মল্লিক ঠাকুর। রেসিপি - পালং শাকের দুধপুলি।
  • বাঁকুড়া থেকে ডলি সিংহ মহাপাত্র পাইন। রেসিপি - কাখরা পিঠার সঙ্গে মহুয়া ফুলের পায়েস।

আগামী ২৫ মার্চ কলকাতায় আয়োজিত হচ্ছে গ্র্যান্ড ফিনালে। ফাইনালিস্টদের জন্য থাকছে দারুণ সুযোগ অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে দেখা করার। সেই সঙ্গে নগদ পুরস্কার।

এ বার অপেক্ষা দেখে নেওয়ার কারা হবেন সেরার সেরা। আপনারা তৈরি তো?

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Lalbaba Rice Parbone Aahare Best 16 Finalists Rice Recipes

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy