আমেরিকা-চিন শুল্ক-যুদ্ধের প্রভাবে ধরাশায়ী বিটকয়েন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রাটির দাম পড়েছে ৩.৬ শতাংশ। চলতি সপ্তাহে দর আরও নামতে পারে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা। বিটকয়েনের পাশাপাশি ইথার এবং সোলানের মতো ডিজ়িটাল মুদ্রার সূচককেও নিম্নমুখী হতে দেখা গিয়েছে।
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি বিটকয়েনের দাম কমে ৯৮ হাজার ১৯৯ ডলারে নেমে আসে। দিনশেষে ভারতীয় মুদ্রায় এই ক্রিপ্টো মুদ্রাটির দাম দাঁড়ায় ৮৬ লক্ষ ৫২ হাজার ১১৬ টাকা। এ দিন আমেরিকার লগ্নিকারীরা বিটকয়েনের বাজার থেকে তুলে নেন ২,৩৫০ লক্ষ ডলার। ফলে ডিজ়িটাল মুদ্রাটির দর হু হু করে পড়ে যায়। সিএমই গ্রুপের ডেরিভেটিভস এক্সচেঞ্জে বিটকয়েনের দাম চার শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
গত বছরের নভেম্বেরের নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই ক্রিপ্টো মুদ্রার বাজারে ওঠে ঝড়। বিটকয়েন-সহ যাবতীয় ডিজ়িটাল মুদ্রার দর লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে।
ভোটে জেতার কিছু দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য ক্রিপ্টো মুদ্রার বিশাল ভান্ডার গড়ে তোলার কথা ঘোষণা করেন ট্রাম্প। শুধু তা-ই নয়, নিজের নামে একটি ডিজ়িটাল মুদ্রা বাজারেও নিয়ে আসেন তিনি।
নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত বিটকয়েন-সহ ক্রিপ্টো মুদ্রাগুলির দামের সূচক ঊর্ধ্বমুখীই ছিল। কিন্তু গত মাসের ২০ তারিখ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর চিনের সঙ্গে শুল্ক-যুদ্ধে নামেন ট্রাম্প। বেজিঙের যাবতীয় পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি।
পাল্টা মার্কিন সামগ্রীর উপর ১০-১৫ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছে ড্রাগনভূমি। পাশাপাশি, গুগ্লের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে চিনের শি জিনপিং সরকার। এর জেরেই ক্রিপ্টো মুদ্রার বাজারে ধস নেমেছে বলে জানিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার
-
বাণিজ্য-সমঝোতা হয়ে গেল! ভারত-আমেরিকা কে কাকে ছাড় দিল কী কী, কতটা খুলল ভারতীয় কৃষিক্ষেত্রের দরজা?