Advertisement
E-Paper

টুকরো খবর

অর্থনীতির উদ্বেগ বাড়িয়ে গত অক্টোবরে সরাসরি ৫.০৪% নেমে গেল দেশের রফতানি। দাঁড়াল প্রায় ২,৬১০ কোটি ডলারে। ইউরোপ ও আমেরিকার বাজারে পণ্যের চাহিদা কমাই এর কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এর আগে শেষ বার মার্চে তা সরাসরি কমে ৩.১৫%। অক্টোবরে আমদানিও ৩.৬২% বেড়ে হয়েছে ৩,৯৪৫ কোটি ডলার।

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ০২:২১

রফতানি কমলো ৫.০৪%

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

অর্থনীতির উদ্বেগ বাড়িয়ে গত অক্টোবরে সরাসরি ৫.০৪% নেমে গেল দেশের রফতানি। দাঁড়াল প্রায় ২,৬১০ কোটি ডলারে। ইউরোপ ও আমেরিকার বাজারে পণ্যের চাহিদা কমাই এর কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এর আগে শেষ বার মার্চে তা সরাসরি কমে ৩.১৫%। অক্টোবরে আমদানিও ৩.৬২% বেড়ে হয়েছে ৩,৯৪৫ কোটি ডলার। উৎসবের মরসুমের চাহিদা মেটাতে সোনা আমদানি বেড়ে ৪১৭ কোটি ডলারে পৌঁছে যাওয়াই যার কারণ। আর রফতানির এই কমে যাওয়া ও আমদানি বাড়ার জেরে ওই মাসে বাণিজ্য ঘাটতিও আগের বছরের একই সময়ের তুলনায় বেশ কিছুটা বেড়ে পৌঁছেছে ১,৩৩৫ কোটি ডলারে। এই অবস্থায় সোনা আমদানিতে রাশ টানতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শিল্পের দাবি, দ্রুত নয়া বৈদেশিক বাণিজ্য নীতি আনুক কেন্দ্র।

Advertisement

ফের মন্দা জাপানে

সংবাদ সংস্থা • টোকিও

অপ্রত্যাশিত ভাবে ফের মন্দার কবলে পড়ল জাপানের অর্থনীতি। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সেখানকার অর্থনীতি সরাসরি সঙ্কুচিত হয়েছে ১.৬%। তার আগের ত্রৈমাসিকেও তা সরাসরি কমেছিল ৭.৩%। জাপান সরকারের বিক্রয় কর বৃদ্ধির সিদ্ধান্তই এর জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে এক দিকে বিভিন্ন শিল্পের উৎপাদন পড়েছে। তেমনই কমেছে চাহিদা। যার প্রভাবে পড়েছে জাতীয় উৎপাদনও। অথচ অনেকে মনে করেছিলেন এই ত্রৈমাসিকে হয়তো ঘুরে দাঁড়াবে জাপানি অর্থনীতি। কিন্তু তা না-হওয়ায় বিশ্বের অর্থনীতিও ফের কিছুটা ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে অর্থনীতি চাঙ্গা করতে সম্প্রতি ত্রাণ প্রকল্প বাড়িয়েছে জাপান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy