সব ঠিক থাকলে আড়াই দশক পরে ফের রবিবারই কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় বিষয়ক কমিটি প্রস্তাব করেছে, প্রথা মাফিক ১ ফেব্রুয়ারিই বাজেট পেশ হবে। যদিও এ বার ১ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। সে ক্ষেত্রে রবিবার বাজেট পেশ হলে শেয়ার বাজারও ওই রবিবার খোলা থাকবে।
সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় বিষয়ক কমিটির প্রস্তাব অনুযায়ী, ২৮ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। সে দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন। পরের দিন ২৯ জানুয়ারি আর্থিক সমীক্ষা পেশ হবে। বাজেট অধিবেশনের প্রথমার্ধ ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তার পরে ৯ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। যা ২ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ভাবে অবশ্য এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। শেষবার ১৯৯৯ সালে রবিবার বাজেট পেশ হয়েছিল। সে বছর অটলবিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা রবিবাসরীয় বাজেট পেশ করেছিলেন। তখন অবশ্য ২৮ ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির শেষ দিন বাজেট পেশ হত। মোদী জমানায় ১ ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা চালু হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)