খরিফ মরসুমে শস্য বপণের আগে ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়াল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, এতে উৎপাদন খরচের তুলনায় অন্তত ১.৫ গুণ বেশি দাম পাবেন চাষিরা। তাঁদের কাছে পৌঁছবে বাড়তি ২.৬ লক্ষ কোটি টাকা। কয়লা থেকে গ্যাস উৎপাদনে ৩৭,৫০০ কোটি টাকার আর্থিক সাহায্যেও সায় দিয়েছে মন্ত্রিসভা।
এ দিনের সিদ্ধান্ত অনুসারে—
- ধানের এমএসপি কুইন্টালে ৭২ টাকা বেড়ে হচ্ছে ২৪৪১-২৪৬১ টাকা।
- সূর্যমুখী বীজের ক্ষেত্রে তা কুইন্টালে ৬২২ টাকা বেড়ে হয়েছে ৮৩৪৩ টাকা।
- তুলোর ৫৫৭ টাকা বেড়ে ৮২৬৭।
- সয়াবিনের কুইন্টালে ৩৮০ টাকা বেড়ে ৫৭০৮ টাকা এবং চীনাবাদামের ২৫৪ টাকা বেড়ে ৭৫১৭ টাকা হচ্ছে।
- বাড়ানো হয়েছে তিল, তিসি-সহ আরও কিছু বীজ ও ডালের ন্যূনতম সহায়ক মূল্যও। সেগুলি উৎপাদনেও বিশেষ জোর দেওয়া হয়েছে।
অন্য দিকে, দেশে কয়লা থেকে গ্যাস উৎপাদনে জোর দিতে আনা আর্থিক সহায়তার হাত ধরে এই ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমবে বলে ধারণা। কেন্দ্রের দাবি, এতে প্রায় ২.৫-৩ লক্ষ কোটি টাকার লগ্নি আসতে পারে। তৈরি হতে পারে প্রায় ৫০,০০০ কাজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)