Advertisement
E-Paper

ফের পড়ছে শেয়ার বাজার, টাকা

শেয়ারের মতো টাকার দামও আগের দিন ওঠার পর এই দিন ফের পড়তে শুরু করেছে। লেনদেনের দ্বিতীয়ার্ধে ডলারের সাপেক্ষে টাকার দাম ৩০ পসার মতো পড়ে যায়। যার ফলে ওই সময়ে প্রতি ডলারের দাম এসে দাঁড়ায় ৬৮.৩৬ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪২

এক দিন ওঠার পর ফের পড়তে শুরু করল শেয়ার বাজার। মঙ্গলবার বেলা আড়াইটার মধ্যেই সেনসেক্স ২৪০ পযেন্ট পড়ে যায়।

শেয়ারের মতো টাকার দামও আগের দিন ওঠার পর এই দিন ফের পড়তে শুরু করেছে। লেনদেনের দ্বিতীয়ার্ধে ডলারের সাপেক্ষে টাকার দাম ৩০ পসার মতো পড়ে যায়। যার ফলে ওই সময়ে প্রতি ডলারের দাম এসে দাঁড়ায় ৬৮.৩৬ টাকা।

এই দিন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অবশ্য বাড়ছে। এই মুহুর্তে এটা শেয়ার বাজারের পক্ষে ভাল খবর। তবে তা সত্ত্বেও এই দিন এশিয়ার শেয়ার বাজারগুলির মধ্যে অধিকাংশ সূচকের মুখই রয়েছে নীচের দিকে।

Advertisement

এই দিন সোনা এবং রূপোর দম পড়তির দিকেই রয়েছে।

সূচকের আগের দিনের উত্থান শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত বহন করছে না বলে মন্তব্য করেছিলেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। তাঁদের ধারণা যে সঠিক ছিল, তা এই দিন প্রমান হল।

দেশের ঢিলেঢালা আর্থিক হালই শেয়ার বাজারকে অনিশ্চত করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তা ছাড়া জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়ে সৃষ্টি হওয়া সমস্যার জের সংসদ পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি থেকে। ওই অধিবেশনেই ২০১৬-১৭ আর্থিক বছরের বাজেট পেশ হবে। তাই ওই সময়ে সংসদে রাজনৈতিক লড়াই শুরু হয় কী না, তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে শেয়ার বাজার মহল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy