চার মিটারের চেয়ে ছোট ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’ (কমপ্যাক্ট এসইউভি)-এর বাজারে প্রতিযোগিতা বাড়ল। নতুন গাড়ি ‘বিআর-ভি’ নিয়ে দেশে পা রাখল জাপানি বহুজাতিক হোন্ডা কারস।সম্প্রতি ভারতে চাহিদা বাড়ছে ছোট ‘ইউটিলিটি ভেহিকল’ (ইউভি)–এর। আবার, উৎপাদন শুল্ক কম পড়ে বলে চার মিটারের মধ্যে ‘কমপ্যাক্ট এসইউভি’-র চাহিদা গত দু’বছরে বেড়েছে প্রায় ৩৫%। সেই বাজার ধরতেই এল হোন্ডা-র বিআর-ভি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও ওয়াই উয়েনো জানান, দিল্লিতে পেট্রোল গাড়িটির দাম ৮.৭৫ -১১.৯৯ লক্ষ টাকা। ডিজেল ৯.৯০-১২.৯০ লক্ষ।