Advertisement
E-Paper

দু’বছর পূর্তিতে শিল্পের প্রশংসা কুড়োলেন মোদী

দেশে ব্যবসা ও বিনিয়োগের পথ সহজ করতে মোদী সরকারের চেষ্টার ফল মিলতে শুরু করেছে বলে ধারণা সিআইআইয়ের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০৩:৩২

দেশে ব্যবসা ও বিনিয়োগের পথ সহজ করতে মোদী সরকারের চেষ্টার ফল মিলতে শুরু করেছে বলে ধারণা সিআইআইয়ের। বৃহস্পতিবার ওই সরকারের দু’বছর পূর্তি প্রসঙ্গে বণিকসভাটির ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ব্যবসার পথ সহজ করতে জোরালো চেষ্টার ফসল হিসেবেই ২০১৫-’১৬ অর্থবর্ষে রেকর্ড ৫,৫০০ কোটি ডলার প্রত্যক্ষ বিদেশি লগ্নি এসেছে দেশে। তাঁর মতে, এই দু’বছরে বড়সড় সংস্কারের রাস্তাতেও পা বাড়িয়েছে মোদী সরকার। যার মধ্যে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করা যেমন আছে, তেমনই রয়েছে রাজ্যগুলির হাতে বেশি ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, পরিকাঠামোয় বিপুল সরকারি বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, রাজকোষ ঘাটতিকে লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখা, কর ব্যবস্থার সরলীকরণের মতো ক্ষেত্রেও কেন্দ্র সাফল্যের মুখ দেখেছে বলে তাঁর অভিমত।

Industry Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy