Advertisement
E-Paper

গতবারের চেয়ে এ বার জিডিপি সঙ্কোচন ১০.৬ শতাংশ, পূর্বাভাস মুডি’জের

তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অতিমারিতে অন্যান্য দেশের চেয়ে ভারতের অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৭:১৮
বাজারে পণ্য অবিক্রিত থেকে যাচ্ছে। -ফাইল ছবি।

বাজারে পণ্য অবিক্রিত থেকে যাচ্ছে। -ফাইল ছবি।

গত অর্থবর্ষে ভারতের গড় জাতীয় উৎপাদন (জিডিপি) যা ছিল, অতিমারির দরুন চলতি অর্থবর্ষের শেষে সেই জিডিপি-র ১০.৬ শতাংশ সঙ্কোচন হবে বলে মনে করছে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডি’জ। তাদের আগের পূর্বাভাস ছিল এই সঙ্কোচন হবে সাড়ে ১১ শতাংশ।

বৃহস্পতিবার মুডি’জ-এর আরও পূর্বাভাস, চলতি অর্থবর্ষের চেয়ে ভারতের জিডিপি আগামী অর্থবর্ষে (২০২১-’২২) ১০.৮ শতাংশ বাড়বে। এ ক্ষেত্রেও তাদের আগের পূর্বাভাস শুধরে নিয়েছে মুডি’জ। বলা হয়েছিল আগামী অর্থবর্ষে জিডিপি-র বৃদ্ধি হবে ১০.৬ শতাংশ।

তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অতিমারিতে অন্যান্য দেশের চেয়ে ভারতের অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে।

কেন তাদের আগের পূর্বাভাস শুধরে নিতে হল, মুডি’জ-এর তরফে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে এ দিনের বিবৃতিতে। বলা হয়েছে, ‘‘নতুন করোনা সংক্রমণের ঘটনাবৃদ্ধির ফলে ক্রেতাদের ভরসা আগের চেয়ে কমছে। সংক্রমণের ঘটনার সংখ্যা সেপ্টেম্বরের শীর্ষ বিন্দু থেকে নেমে আসার পরেও।’’

আরও পড়ুন: বিদ্যুৎ মাসুল চড়া, দুর্গাপুরে সরছে মিকি মেটালস

আরও পড়ুন: ভারতের ইতিহাসে এই প্রথম আপাত মন্দা, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

ভারতের জিডিপি নিয়ে মুডি’জ আগের পূর্বাভাস দিয়েছিল লকডাউন পূর্ণোদ্যমে জারি থাকার সময়। কবে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া সম্ভব হবে সেই সময় বোঝা যাচ্ছিল না সঠিক ভাবে। তাই লকডাউন ওঠার পর স্বাভাবিক ভাবেই ভারতের জিডিপি নিয়ে মুডি’জ-এর পূর্বাভাস বদলাল। একই সঙ্গে বদলাল আগামী অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পুর্বাভাসও।

মুডি’জ-এর রিপোর্টে এও জানানো হয়েছে গত এপ্রিল ও মে মাসে শীর্ষে পৌঁছনোর পর ভারতে শহর ও গ্রামে বেকারত্বের হারও কিছুটা হ্রাস পেয়েছে।

India's GDP Moody's rating
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy