Advertisement
E-Paper

শেষ এক ঘণ্টায় শেয়ার বাজারে ধাক্কা, স্মলক্যাপ, মিডক্যাপ সামলে নিলেও পড়ল সেনসেক্স, নিফটি

দিনের সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৩২০.২৫ পয়েন্ট, সর্বোচ্চ ৬৫,৮১১.৬৪ পয়েন্ট। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ২২৩.৯৫ পয়েন্ট নেমে ৬৫,৩৯৩.৯০ পয়েন্টে থামল সেনসেক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১৭:০১
Share Market

শেয়ার মার্কেটে ধাক্কা, পড়ল নিফটি, সেনসেক্স —প্রতিনিধিত্বমূলক ছবি।

শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বুধবার দিনটা ভাল গেল না। সকাল থেকে শেয়ার বাজারের সূচক সামান্য ঊর্ধমুখী থাকলেও দুপুরে এক বার পতনের মুখে পড়ে, যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পতন সামলেও নেয়। কিন্তু বাজার বন্ধের আগে পতনের মুখে পড়ে সূচক। আর ঘুরে দাঁড়াতে পারেনি। দিনের সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৩২০.২৫ পয়েন্ট, সর্বোচ্চ ৬৫,৮১১.৬৪ পয়েন্ট। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ২২৩.৯৫ পয়েন্ট নেমে ৬৫,৩৯৩.৯০ পয়েন্টে থামল সেনসেক্স। ক্ষতির মুখে পড়ল নিফটিও। ৫৫.১০ পয়েন্ট নেমে ১৯,৩৮৪.৩০ পয়েন্টে থামল নিফটি ৫০-র সূচক।

Sensex

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সেক্টরগুলির তলিকায় বুধবার লাভের মুখ দেখেছে স্মলক্যাপ এবং মিডক্যাপ। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সবুজ তালিকায় প্রথম পাঁচে রয়েছে স্মলক্যাপ, মিডক্যাপ ১৫০, মিডক্যাপ, ইন্ডাস্ট্রিজ়, মিডস্মলক্যাপ ৪০০। এর মধ্যে স্মলক্যাপের লাভ ০.৫৭ শতাংশ, বাকি সেক্টরগুলির মধ্যে সব ক’টিরই লাভের পরিমাণ ০.৫০ শতাংশের কম। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অবশ্য সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে সরকারি ব্যাঙ্ক। লাভের পরিমাণ ০.৮৩ শতাংশ। অন্য দিকে ক্ষতির অঙ্কে বিএসইতে সবার উপরে টেক, আইটি, টেলিকম, সেনসেক্স এবং ইউটিলিটি। টেক এবং আইটি সেক্টরের ক্ষতির পরিমাণ ০.৬৬ এবং ০.৬৪ শতাংশ। এনএসইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইটি, বেসরকারি ব্যাঙ্ক, নিফটি ৫০।

সংস্থাগুলির তালিকায় বুধবার সেনসেক্সে সর্বোচ্চ লাভ করেছে কোটাক ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, সান ফার্মা, নেসলে ইন্ডিয়া, টাইটান। এর মধ্যে কোটাক ব্যাঙ্কের বাজারদর বেড়েছে ০.৬২ শতাংশ। নিফটিতে ১.৮৫ শতাংশ লাভ করে সবার উপরে ওএনজিসি, দ্বিতীয় স্থানে ১.১৯ শতাংশ লক্ষ্মীলাভ করে ইচার মোটরস। ক্ষতির তালিকায় সেনসেক্সে সবার উপরে রয়েছে ইনফোসিস, টাটা মোটরস, আলট্রাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাঙ্ক, এনটিপিসি। এর মধ্যে প্রথম তিন সংস্থার লাভের পরিমাণ ১ শতাংশের বেশি। নিফটি ৫০-তে বুধবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদানি এন্টারপ্রাইজ় (১.৪৪ শতাংশ)।

Share Market BSE SENSEX Nifty 50
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy