Advertisement
E-Paper

অপ্রতিরোধ্যে শেয়ার বাজার, টানা ছ’দিন উঠল সেনসেক্স, নিফটি, বড় ক্ষতির মুখে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়

বৃহস্পতিবারও দুরন্ত ছন্দ বজায় রাখল শেয়ার বাজার। ৪৭৪.৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স থামল ৬৭,৫৭১.৯০ পয়েন্টে, ১৪৬.০০ পয়েন্ট বেড়ে নিফটি থামল ১৯,৯৭৯.১৫ পয়েন্টে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৭:০০
Share market

শেয়ার বাজারে উত্থান আইটিসি-র। প্রতিনিধিত্বমূলক ছবি।

শেয়ার বাজারের অশ্বমেধ ঘোড়া ছুটছেই। বৃহস্পতিবারও দুরন্ত ছন্দ বজায় রাখল শেয়ার বাজার। ৪৭৪.৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স থামল ৬৭,৫৭১.৯০ পয়েন্টে, ১৪৬.০০ পয়েন্ট বেড়ে নিফটি থামল ১৯,৯৭৯.১৫ পয়েন্টে। এ দিন বাজারের শুরুটা ভাল হয়নি। বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই ক্ষতির মুখে পড়ে। সকাল ১০টার পরে পরিস্থিতির বদল ঘটে, তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। সেনসেক্সে দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৭,৬১৯.১৭ পয়েন্ট, সর্বনিম্ন ৬৬,৮৩১.৩৮ পয়েন্ট। ২০ জুলাই নিয়ে টানা ষষ্ঠ দিন বৃদ্ধি পেল শেয়ার বাজারের সূচক।

Sensex

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বৃহস্পতিবার সেক্টরগুলির তালিকায় বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভবান হয়েছে এফএমসিজি, ব্যাঙ্কেক্স, হেল্‌থকেয়ার, ফিন্যান্স এবং ভারত ২২। তালিকায় থাকা প্রথম তিন সেক্টরের লাভের পরিমাণ এক শতাংশের বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসইতে এই তালিকায় রয়েছে ফার্মা, এফএমসিজি, বেসরকারি ব্যাঙ্ক, ব্যাঙ্ক, ফিন্যান্সিয়াল সার্ভিসেস। এই সব ক’টি সেক্টরই লক্ষ্মীবারে এক শতাংশের বেশি লাভ করেছে। এনএসই এবং বিএসইতে এ দিন সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আইটি সেক্টর। বিএসইতে এর পরে রয়েছে টেক, পাওয়ার। এনএসইতে আইটি সেক্টর ছাড়াও ক্ষতির মুখে পড়েছে নেক্সট ৫০, ইন্ডিয়া ডিজিটাল।

সংস্থাগুলির তালিকায় সেনসেক্স এবং নিফটি ৫০-তে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে আইটিসি, কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক। এর মধ্যে আইটিসির বাজারদর বৃদ্ধি পেয়েছে ২.৭৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা আইসিআইসিআই ব্যাঙ্কের সেনসেক্সে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২.২৪ শতাংশ। ক্ষতির তালিকার সবার উপরে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। শেয়ার ভেঙে যাওয়ার ফলে সেনসক্সে এই সংস্থার ক্ষতির পরিমাণ ৭.৭৫ শতাংশ, নিফটিতে ৭.৮১ শতাংশ। সেনসেক্স এবং নিফটি ৫০-র ক্ষতির তালিকায় এর পরে রয়েছে ইনফোসিস, আলট্রাটেক সিমেন্ট, এইচসিএল টেক, বজাজ ফিনসার্ভ।

Share Market Sensex Nifty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy