পশ্চিম এশিয়ার যুদ্ধ থামানো নিয়ে আলোচনার ইঙ্গিতে সপ্তাহের প্রথম লেনদেনেই উঠল শেয়ার বাজার। পাশাপাশি, টাকার দামের পতনে রাশ টানতে রিজ়ার্ভ ব্যাঙ্কের পদক্ষেপে ডলারের সাপেক্ষে উঠল ভারতীয় মুদ্রাটির দরও। লেনদেনের শেষে সেনসেক্স ও নিফ্টি বেড়েছে যথাক্রমে ৭৮৭.৩০ ও ২৫৫.১৫ পয়েন্ট। থেমেছে যথাক্রমে ৭৪,১০৬.৮৫ ও ২২,৯৬৮.২৫ অঙ্কে। ডলার ২৮ পয়সা পড়ে দাঁড়িয়েছে ৯২.৯০ টাকায়।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের যুদ্ধের সমাধান করতে আলোচনার চেষ্টা চলছে। এই খবরে সোমবার সকালে বিশ্ব বাজারে কিছুটা কমে ব্যারেলে ১০৫ ডলারের কাছে নামে অশোধিত তেলের দর। তা-ই শক্তি জুগিয়েছে বাজারকে (রাতের দিকে অবশ্য তা ফের ১০৯ ডলার ছাড়ায়)। তার উপরে দেশীয় সংস্থাগুলির শেয়ার কেনা, কম দামে ভাল সংস্থার শেয়ারে আগ্রহ সূচককে টেনে তুলেছে।
বিশেষজ্ঞ আশিস নন্দীরও মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন হরমুজ় প্রণালী খোলার জন্য। মনে করাহচ্ছে এর মধ্যে দুই পক্ষ সমঝোতার জায়গায় আসতে পারে এবং প্রণালীটি খোলার রাস্তা তৈরি হতে পারে। তা লগ্নিকারীদের উৎসাহ দিয়েছে। তবে পশ্চিম এশিয়ায় তেল শোধনাগারগুলিক্ষতিগ্রস্ত হয়েছে। তা ঠিক হতে সময় লাগবে। যুদ্ধে রফা না হলেও অস্থিরতা বাড়বে। ফলে সূচকে দোলাচল থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)