Advertisement
E-Paper

মার্কিন মজুত বাড়ায় পড়ল তেল, তোলা কমাবে না সৌদি আরবও

মার্কিন মুলুকে অশোধিত তেলের মজুত পৌঁছেছে (৫০.৪১ কোটি ব্যারেল) আট দশকের সব থেকে উঁচুতে। মূলত তার জেরেই বিশ্ব বাজারে ফের পড়ল তেলের দাম। কারণ, চাহিদার তুলনায় উপচে পড়া জোগানে কাবু তেলের পক্ষে তা বড় ধাক্কা।

লন্ডন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২৭

মার্কিন মুলুকে অশোধিত তেলের মজুত পৌঁছেছে (৫০.৪১ কোটি ব্যারেল) আট দশকের সব থেকে উঁচুতে। মূলত তার জেরেই বিশ্ব বাজারে ফের পড়ল তেলের দাম। কারণ, চাহিদার তুলনায় উপচে পড়া জোগানে কাবু তেলের পক্ষে তা বড় ধাক্কা। ফলে মাঝখানে কিছু দিন ওঠার পর আবার ব্রেন্ট ক্রুড নেমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৩৩ ডলারে। মার্কিন ক্রুড ২৯৯.৬৬ ডলারে। দাম হ্রাসে ইন্ধন জুগিয়েছে জোগান কমাতে উৎপাদন আর না বাড়ানোর প্রস্তাব সৌদি আরবের বাতিল করে দেওয়াও।

দু’দিন আগেই তেল তোলার সীমা বাঁধতে রাজি বলে জানিয়েছিল সৌদি আরব ও রাশিয়া। কিন্তু শর্ত ছিল, তা করতে হবে অন্য প্রধান তেল উৎপাদক দেশগুলিকে। কিন্তু সেই সৌদি আরবই বলেছে, তারা উৎপাদন ছাঁটতে তৈরি নয়। অনেকের ধারণা, ইরান-সহ বাকিরা ওই সীমা বাঁধতে রাজি নয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy