Advertisement
E-Paper

বিপদ সঙ্কেত দিচ্ছে পাইকারি মূল্যবৃদ্ধিও

খুচরো বাজার দরের পরে এ বার অর্থনীতিতে অশনি সঙ্কেত দিচ্ছে পাইকারি মূল্যবৃদ্ধির হার। এ ক্ষেত্রেও কাঠগড়ায় সেই শাক-সব্জির চড়া দাম। যা মে মাসে এক ধাক্কায় ১২.৯৪% বাড়ায় (এপ্রিলের হার ২.২১%) পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা সার্বিক মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ০.৭৯%। এপ্রিলে ছিল ০.৩৪%।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৮:৪৬

খুচরো বাজার দরের পরে এ বার অর্থনীতিতে অশনি সঙ্কেত দিচ্ছে পাইকারি মূল্যবৃদ্ধির হার। এ ক্ষেত্রেও কাঠগড়ায় সেই শাক-সব্জির চড়া দাম। যা মে মাসে এক ধাক্কায় ১২.৯৪% বাড়ায় (এপ্রিলের হার ২.২১%) পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা সার্বিক মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ০.৭৯%। এপ্রিলে ছিল ০.৩৪%।

সোমবারই কেন্দ্রীয় পরিসংখ্যান জানিয়েছে খুচরো মূল্যবৃদ্ধির ৫.৭৬% ছোঁয়ার কথা। এ বার সার্বিক মূল্যবৃদ্ধি এক শতাংশের দিকে এগোনোয় আরও শঙ্কিত শিল্পমহল। কারণ খুচরো ও পাইকারি দর চড়া থাকলে রিজার্ভ ব্যাঙ্ক সুদ বাড়ানোর পথে হাঁটবে না বলেই কার্যত ধরে নিচ্ছে তারা। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সকলেই পণ্য জোগান ব্যবস্থা আরও দক্ষ করার দাবি জানিয়েছে সরকারের কাছে। তাদের মতে, এর জন্য স্পষ্ট নীতি স্থির করে এগোতে হবে কেন্দ্রকে। বিশেষ করে চাল, ডাল, গম ইত্যাদির সরবরাহে যাতে ঘাটতি তৈরি না-হয়, তার উপর জোর দিয়েছে তারা।

Wholesale prices
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy