Advertisement
E-Paper

আজ থেকেই প্যান নগদ ৫০ হাজারে

হোটেল বিল বা বিদেশ যাত্রার খরচ (যেমন, বিমান-টিকিটের দাম) ৫০ হাজার টাকা ছাড়ালে, তা নগদে মেটাতে প্যান নম্বর জানাতেই হবে ১ জানুয়ারি (শুক্রবার) থেকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০২:২৭

হোটেল বিল বা বিদেশ যাত্রার খরচ (যেমন, বিমান-টিকিটের দাম) ৫০ হাজার টাকা ছাড়ালে, তা নগদে মেটাতে প্যান নম্বর জানাতেই হবে ১ জানুয়ারি (শুক্রবার) থেকে। তা দিতে হবে বাজারে নথিভুক্ত নয়, এমন সংস্থার এক লক্ষ টাকার বেশি শেয়ার কিনতে। গয়না কেনা-সহ বাকি লেনদেন দু’লক্ষ ছুঁলেও প্যান নম্বর জমা করতেই হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, মেয়াদি আমানতের জন্য একলপ্তে ৫০ হাজার টাকার বেশি ব্যাঙ্ক, ডাকঘর কিংবা ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানে জমা করলে, দিতেই হবে প্যান নম্বর। একই নিয়ম প্রযোজ্য ওই সব আর্থিক প্রতিষ্ঠানে বছরে ৫ লক্ষ টাকা জমা দিলে। প্রধানমন্ত্রী জন-ধন প্রকল্প ছাড়া অন্য সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যও প্যান জমা দেওয়া বাধ্যতামূলক।

প্যান কার্ড নেই, এমন কেউ আর্থিক লেনদেনের সময় নিজের সম্পর্কে ভুল তথ্য দিলে, কড়া শাস্তি হবে তাঁর। দিতে হবে মোটা জরিমানা। হতে পারে সাত বছর পর্যন্ত জেলও। তবে কিছুটা স্বস্তি পেতে পারেন কম দামের ছোট বাড়ির ক্রেতারা। কারণ, স্থাবর সম্পত্তি কিনতে প্যান নম্বর দেওয়ার প্রস্তাব ছিল দাম ৫ লক্ষ টাকা হলেই। কিন্তু আদপে তা লাগবে লেনদেন ১০ লক্ষ পেরোলে।

এর আগে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, কালো টাকা রুখতে প্যান বাধ্যতামূলক করার পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাবেচায় আয়কর ছাড়ের কথাও ভাবা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy