জানুয়ারি থেকেই গাড়ির দাম বাড়াচ্ছে বেশ কিছু সংস্থা। মারুতি-সুজুকির সব মডেলের গাড়ির দাম বাড়ছে ২০ হাজার টাকা পর্যন্ত। সংস্থার দাবি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং ডলারে টাকার দর পড়ার কারণেই এই সিদ্ধান্ত। একই কারণে আগামী মাস থেকে দাম বাড়ানোর কথা জানিয়েছে টয়োটা কির্লোস্কর এবং হুন্ডাই মোটরও। দাম ৩% পর্যন্ত বাড়ছে টয়োটার। ৩০ হাজার টাকা পর্যন্ত হুন্ডাইয়ের। উল্লেখ্য, আগেই জানুয়ারি থেকে গাড়ির দাম ২-৩% পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ।