Advertisement
E-Paper

পড়ল টাকা, নামল সূচকও

মার্কিন শীর্ষ ব্যাঙ্কের সুদ বাড়ানোর আশায় বাড়ছে ডলারের দাম। আর তার জেরেই চাপের মুখে টাকা। বৃহস্পতিবারও ডলারে ৬ পয়সা পড়েছে টাকার দর। এক ডলার হয়েছে ৬৬.৬৫ টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ক’দিনে ডলারের দর ৬৭ টাকা ছাড়াতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ০২:১৬

মার্কিন শীর্ষ ব্যাঙ্কের সুদ বাড়ানোর আশায় বাড়ছে ডলারের দাম। আর তার জেরেই চাপের মুখে টাকা। বৃহস্পতিবারও ডলারে ৬ পয়সা পড়েছে টাকার দর। এক ডলার হয়েছে ৬৬.৬৫ টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ক’দিনে ডলারের দর ৬৭ টাকা ছাড়াতে পারে। যা হবে গত দু’বছরে সর্বনিম্ন। এ দিন পড়েছে শেয়ার বাজারও। ২৩১ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়িয়েছে ২৫,৮৮৬.৬২ অঙ্কে। অনেকেই মনে করছেন, ১৬ ডিসেম্বর মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেড রিজার্ভের সুদ বাড়ানো শুধু সময়ের অপেক্ষা। টাকা এবং দেশের শেয়ার বাজারের পতনের তা অন্যতম কারণ। সূচকের পতনে ইন্ধন জুগিয়েছে নভেম্বরে পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধি থমকে যাওয়াও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy