Advertisement
E-Paper

সোনা ৩০ হাজারের পথে

বিশ্ব জুড়ে শেয়ার বাজার টালমাটাল। নিরাপদ লগ্নির গন্তব্য হিসেবে তাই সোনা কিনছেন লগ্নিকারীরা। তার জেরে এ বার ভারতেও ধাতুটির দাম পৌঁছেছে ৩০ হাজারের দোরগোড়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৮

বিশ্ব জুড়ে শেয়ার বাজার টালমাটাল। নিরাপদ লগ্নির গন্তব্য হিসেবে তাই সোনা কিনছেন লগ্নিকারীরা। তার জেরে এ বার ভারতেও ধাতুটির দাম পৌঁছেছে ৩০ হাজারের দোরগোড়ায়। শুক্রবার দিল্লির বাজারে সোনা এক ধাক্কায় বেড়েছে ৮৫০ টাকা। কলকাতার বাজারে তা ২৬০ টাকা বেড়ে হয়েছে ২৯,৮০০। আর গয়নার সোনা ২৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৮,২৭৫ টাকায়। পিছিয়ে নেই রুপোও। কলকাতায় এ দিন রুপোর বাট ও খুচরো রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।

তবে দেখা যাচ্ছে, চিন ও ভারতে খুচরো ক্রেতাদের মধ্যে সোনা কেনার সে রকম আগ্রহ এখনও তেমন নেই। অন্তত অন্য বারের থেকে বেশ কম। তাই তুলনায় চাহিদা কম সোনার গয়নার।

বিশেষজ্ঞদের মতে, সোনার দর বৃদ্ধির বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন—

Advertisement

•গত কয়েক দিন টানা পড়েছে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজার। যে কারণে লগ্নিকারীরা বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন সোনায়

•টাকার সাপেক্ষে ডলারের দর বাড়তে থাকায় সোনা আমদানির খরচ বৃদ্ধি

•ফেড রিজার্ভের কর্ণধার জেনেট ইয়ালেনের মন্তব্যে মার্কিন অর্থনীতি নিয়ে ফের আশঙ্কা তৈরি হওয়ায় লগ্নির নিরাপদ গন্তব্য হিসেবে সোনার খোঁজ
•চলতি বিয়ের মরসুমে সোনার গয়নার চাহিদা কিছুটা বাড়া।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy