Advertisement
E-Paper

ইউজিসি নেটের ১৩ অক্টোবরের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ

পরীক্ষার অ্যাডমিট কার্ডটি পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:২৭
ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ

ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ সংগৃহীত ছবি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেট-এর ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষার চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষাটি আগামী ১৩ অক্টোবর আয়োজিত হবে। এই পরীক্ষার মাধ্যমে 'জুনিয়র রিসার্চ ফেলো' ও 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ডটি পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১. প্রথমেই সরকারি ওয়েবসাইট- ugcnet.nta.nic.in-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্কটি দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।

৩. এর পর লগ ইন ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং অন্য তথ্য দিলেই অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।

৪. পরীক্ষার্থীদের এ বার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে।

UGC NET Admit Card Examination National Testing Agency Research Assistant Professor Teaching Academics career Education Employment Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy