Advertisement
E-Paper

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে একাধিক আসনে নিয়োগ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড-এর

এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ২০:৩৩
ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড।

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল) একটি নবরত্ন কোম্পানি। সেই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বেল-এর সরকারি ওয়েবসাইট -https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements-এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

এই পদে প্রার্থীদের সাময়িক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই নিয়োগের ব্যাপারে নানা তথ্য এ বার সংক্ষেপে দেখে নেওয়া যাক।

পদ: প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১টি

শূন্য আসন: ইলেকট্রনিক্স ২৭টি, মেকানিক্যাল ৫টি

সংরক্ষিত আসন: জেনারেল প্রার্থীদের জন্য ১৩টি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ৩টি, ওবিসি প্রার্থীদের জন্য ৯টি, এসসি প্রার্থীদের জন্য ৫টি এবং এসটি প্রার্থীদের জন্য ২টি।

বয়ঃসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/মেকানিক্যাল-এ ৫৫ শতাংশ নম্বর নিয়ে ৪ বছরের বিটেক বা বিই ডিগ্রি পাশ করতে হবে।

কাজের অভিজ্ঞতা: পড়াশোনা শেষ করার পর আবেদনাকারীদের ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির পোস্টিং: মুম্বই বা কলকাতায় নির্বাচিত প্রার্থীদের কাজের পোস্টিং দেওয়া হবে।

চাকরির মেয়াদ: প্রাথমিক ভাবে নিযুক্ত প্রার্থীদের ৩ বছরের জন্য কাজে নিযুক্ত করা হবে। তবে পরবর্তী কালে প্রয়োজন অনুসারে এই চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হতে পারে।

বেতন কাঠামো: নির্বাচিত প্রার্থীদের প্রথম বছরে ৪০০০০ টাকা, দ্বিতীয় বছরে ৪৫০০০ টাকা, তৃতীয় বছরে ৫০০০০ টাকা এবং চতুর্থ বছরে ৫৫০০০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়াও, প্রতি বছর নানা সুযোগ সুবিধার জন্য বার্ষিক ১২০০০ টাকা প্রার্থীদের দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া: এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

আবেদন প্রক্রিয়া: সমস্ত প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্রটি প্রার্থীদের ডিজিএম,ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, জালাহাল্লি পিও, বেঙ্গালুরু-৫৬০০১৩ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জানানোর শেষ দিন ২৪ ডিসেম্বর।

আবেদনমূল্য: এই পদে আবেদন জানানোর জন্য ৪৭২ টাকা জমা দিতে হবে। তবে এসসি,এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য কোনও টাকা জমা দিতে হবে না।


Bharat Electronics Limited Project Engineer Recruitment Kolkata Mumbai Employment Jobs Government Job Ministry of Defence Engineers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy