Advertisement
E-Paper

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্থ সংস্থায় বিটেক কোর্স! আবেদন করতে পারবেন না কোন সমস্যা থাকলে?

ফায়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাঁরা পড়তে আগ্রহী, তাঁরা আবেদন করতে পারবেন। কোর্সের মেয়াদ ৪ বছর। কোর্সটি শুরু হবে আগামী অগস্ট মাস থেকে। কোর্স মূল্য ৪২ হাজার টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৬:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজে শুরু হয়েছে ব্যাচেলর অফ টেকনোলজি কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। এটি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ফায়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে সকল পড়ুয়া পড়তে আগ্রহী, তাঁরা আবেদন করতে পারবেন। কোর্সের মেয়াদ ৪ বছর। কোর্সটি শুরু হবে আগামী অগস্ট মাস থেকে। কোর্স মূল্য ৪২ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা,গণিত, রসায়ন, বায়োটেকনোলজি, বায়োলজি, টেকনিক্যাল ভোকেশনাল বিষয়, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, ইলেকট্রনিক্স বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে, সে ক্ষেত্রেও অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, ২০২৬-এর জেইই-মেন পরীক্ষার পেপার-ওয়ানে উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে অন্তত ১৬৫ সেমি (তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬০ সেমি), মহিলাদের ক্ষেত্রে ১৫৭ সেমি (তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫৪.৫ সেমি) উচ্চতা হওয়া প্রয়োজন। তা ছাড়া, বর্ণান্ধতা, ভাঁঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, তির্যক চাহনি ও তোতলামি থাকলে আবেদন করা যাবে না। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy