Advertisement
E-Paper

কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কী যোগ্যতা প্রয়োজন?

প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৬:৩৫
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নেওয়া হবে। সম্প্রতি সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনেটিক্স বিভাগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। বিশেষ প্রজেক্টে কাজের জন্য এই পদে নেওয়া হবে কর্মী। কাজের মেয়াদ ৩ বছর। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এই পদে। তবে, তার আগে প্রার্থীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৬ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনপত্র বাছাই করে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকা হবে। ১১ এপ্রিল ইন্টারভিউ হবে। ঐ দিন প্রার্থীদের সঙ্গে প্রয়োজনীয় নথি রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

CU Recruitment 2023 Calcutta University Job Vacancy WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy