Advertisement
E-Paper

জিওলজি নিয়ে পড়েছেন? গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

নিযুক্তদের মাসিক ফেলোশিপ বাবদ ২০,০০০ টাকার পাশাপাশি বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৮:০৬
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ। সংগৃহীত ছবি।

গবেষণার প্রতি আগ্রহ থাকলে এবং জিওলজি নিয়ে পড়াশোনা করে থাকলে খোঁজ নিতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার জন্য প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থী নিয়োগ করা হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স বা ভূতত্ত্ববিভাগের জন্য হবে এই নিয়োগ। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এক জনকেই। কেন্দ্রের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড প্রোজেক্টের অর্থ যোগান দেবে। প্রজেক্টের নাম- ‘ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি অ্যান্ড হিউম্যান ইনফ্লুয়েন্স অন ডেপথ ডিপেন্ডেন্ট গ্রাউন্ডওয়াটার রিচার্জ ইন সেমি-অ্যারিড ওয়েস্টার্ন পার্টস অব ওয়েস্ট বেঙ্গল ইউজিং কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড এআই বেসড মডেলিং’। প্রজেক্ট তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রজ্ঞাদিত্য মালাকার।

আবেদনকারীদের জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজিতে এমএসসি থাকতে হবে। হাইড্রোলজিতে স্পেশালাইজেশানের পাশাপাশি জিওলজি-র ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকলে বা হাইড্রোকেমিক্যাল ফিল্ড স্কেল স্যামপ্লিং এবং স্যাম্পল অ্যানালিসিসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্তদের মাসিক ফেলোশিপ বাবদ ২০,০০০ টাকার পাশাপাশি বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে। প্রাথমিক ভাবে ২ বছরের জন্য এই পদে নিয়োগ করা হলেও প্রয়োজন অনুসারে তা বাড়তেও পারে।

নিয়োগের ইন্টারভিউটি হবে আগামী ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টায়। বিভাগের বিসি মুখার্জী হলে হবে ইন্টারভিউ। আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট বিশ্ববিদ্যালয়ের ‘ইনফরমেশন সেকশন’ থেকে সংগ্রহ করে সেটি পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় নথি-সহ উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের দিন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy