Advertisement
E-Paper

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স নিয়ে বিশেষ পাঠ, কর্মসূচি! কোথায়? কবে?

বিভিন্ন প্রতিষ্ঠান নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে জাতীয় কর্মশালার আয়োজন করে থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালার সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:০৬
কোর্স ও আলোচনাসভার সুলুকসন্ধান।

কোর্স ও আলোচনাসভার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

ডিগ্রি কোর্সের বাইরে অনেকেই বহু স্বল্প মেয়াদি কোর্স করে থাকেন। রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। আবার, জাতীয় কর্মশালা, সেমিনারও হয়ে থাকে নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালার সুলুকসন্ধান।

১। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোপ্রসেসর অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (সিম্যাটার)-এর তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হবে।

Advertisement

কোথায় হবে— প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে।

কবে— ১৫ মে থেকে শুরু।

কত দিন চলবে— ছ’মাস।

কারা আবেদন করতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণেরা।

কোর্সমূল্য— ২০ হাজার টাকা এবং ১৮ শতাংশ জিএসটি।

আবেদন কী ভাবে— বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী।

২। ‘সেরামিক ডিজ়াইন’ নিয়ে বিশেষ কোর্স

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।

কোথায় হবে— ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের অধীনস্থ ভিস্যুয়াল আর্টস বিভাগে।

আসন সংখ্যা— ৩০।

কত দিন চলবে— এক বছর।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।

কোর্সমূল্য— ৮ হাজার টাকা

আবেদনের শেষ দিন— ১৬ এপ্রিল।

৩। স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়কে কেন্দ্র করে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে।

কবে— ২১ এপ্রিল।

সময়— ১১টা থেকে বিকাল ৫টা।

আয়োজক— স্নাতকদের কর্মসংস্থানযোগ্যতা বিষয়ক কমিটি।

কারা যোগ দিতে পারবেন— শিক্ষক ও অধ্যাপক (ফ্যাকাল্টি)।

৪। ডায়ালিসিস টেকনিশিয়ান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স করানো হবে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের বায়ো-ইকুইভ্যালেন্স বিল্ডিং-এ।

কবে— ৭ মে থেকে শুরু।

কত দিন চলবে— ন’মাস।

কারা যোগ দিতে পারবেন— বিজ্ঞান নিয়ে দ্বাদশ উত্তীর্ণরা।

আবেদনের শেষ দিন— ২৭ এপ্রিল

৫। চিকিৎসাপদ্ধতিতে যন্ত্রের সাহায্যে নরম টিস্যু সচলকরণ

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের অর্থপেডিক্স বিভাগে।

কবে— ১৮ এবং ১৯ এপ্রিল।

কত দিন চলবে— দু’দিন।

কারা যোগ দিতে পারবেন— গবেষক, শিক্ষক এবং অধ্যাপক।

Admission 2026 Certificate Course
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy