বিজ্ঞানে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে গবেষণার সুযোগ মিলতে পারে যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠান-এ। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানে ফাইবার লেজ়ার নিয়ে গবেষণাধর্মী কাজের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। পরবর্তীকালে বাড়তে পারে কাজের মেয়াদ। তাঁর সাম্মানিক হবে মাসে ৫৮,০০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স বা ফোটোনিক্স-এ পিএইচডি থাকা জরুরি। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্নেরা এই পদে আবেদন করতে পারবেন।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ মার্চ। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ১২ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।