Advertisement
E-Paper

সমাজমাধ্যম সুষ্ঠু ভাবে পরিচালনার দক্ষতা রয়েছে! কর্মীর খোঁজ সেন্ট জেভিয়ার্স কলেজে

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিজেদের জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১
St. Xavier\\\'s College, Kolkata

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।

কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। সমাজমাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব পেজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য উপযুক্ত কর্মী প্রয়োজন। এ জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

কলেজে নিয়োগ করা হবে সোশ্যাল মিডিয়া এগ্‌জ়িকিউটিভ। বিজ্ঞপ্তিতে শূন্যপদ এবং বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিডিয়া, কমিউনিকেশন বা অন্য ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকা জরুরি। প্রয়োজন সমাজমাধ্যম ব্যবস্থাপনার দু’বছরের অভিজ্ঞতারও। এ ছাড়াও জরুরি কনটেন্ট তৈরি, কপিরাইটিং, ডিজ়াইন ও ভিডিয়ো এডিটিং, সমাজমাধ্যমের ট্রেন্ড এবং অ্যানালিটিক্স, সমাজমাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের দক্ষতাও।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিজেদের জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৩০০ টাকা। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের কলেজের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

St Xavier's College WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy