Advertisement
E-Paper

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার খুঁজছে, দেশের কোন কোন শহরে পোস্টিং হতে পারে?

নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩
State Bank of India

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

উচ্চপদে কর্মী প্রয়োজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য়। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, মুম্বই ছাড়াও দেশের অন্য শহরে নিযুক্তদের পোস্টিং দেওয়া হতে পারে। প্রার্থীরা এ জন্য মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন জানাতে পারবেন।

ব্যাঙ্কে সার্কেল ডেপুটি ম্যানেজার (আইটি সিকিউরিটি এক্সপার্ট), ডেপুটি ম্যানেজার (ইমার্জিং টেকনোলজি), ডেপুটি ম্যানেজার (সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট), ডেপুটি ম্যানেজার (ইনসিডেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফরেন্সিক্স) এবং ডেপুটি ম্যানেজার (টেস্ট ইঞ্জিনিয়ার) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ১২। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতারও পৃথক মাপকাঠি হয়েছে।

প্রার্থীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। আগামী ১৬ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

State Bank of India WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy