Advertisement
E-Paper

সিএমএ-এর বিভিন্ন পর্বের প্রবেশিকা শুরু জুনে, কতদিন চলবে পরীক্ষা, জানালেন কর্তৃপক্ষ

সিএমএ কোর্সের তিনটি ধাপ— ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট এবং ফাইনাল-এর জুন মাসের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পেশাদারি কোর্স কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং-এ (সিএমএ) ভর্তির জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার আয়োজন করে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএমএআই)। চলতি বছরের জুন মাসে সিএমএ কোর্সে ভর্তির জন্য প্রবেশিকার দিন ঘোষণা করেছে আইসিএমএআই। জানানো হয়েছে, তিনটি ধাপের পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি।

সিএমএ কোর্সের তিনটি ধাপ— ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট এবং ফাইনাল-এর জুন মাসের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, সিএমএ ফাউন্ডেশন-এর চারটি পত্রেরই পরীক্ষা হবে ১৪ জুন। ইন্টারমিডিয়েট-এর আটটি পত্রের পরীক্ষা চলবে ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত। প্রতি দিন একটি পত্রের পরীক্ষা নেওয়া হবে। অন্য দিকে, ফাইনাল পরীক্ষাতেও থাকবে আটটি পত্র। ইন্টারমিডিয়েট-এর মতোই পরীক্ষাগুলির আয়োজন করা হবে ১১ থেকে ১৮ জুন পর্যন্ত।

আইসিএমএআই-এর তরফে তিনটি পরীক্ষাই নেওয়া হবে খাতায়কলমে বা ‘পেন অ্যান্ড পেপার’ পদ্ধতিতে। দেশের কিছু বাছাই করা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে পরীক্ষার্থীদের।

পরীক্ষার্থীদের icmai.in -এর ওয়েবসাইটে গিয়েই সমস্ত পরীক্ষার জন্য আবেদন জানাতে হবে। কোন কোর্স, কোন পত্র বা কোন শ্রেণির পড়ুয়ারা আবেদন করছেন, তার ভিত্তিতে আবেদনমূল্য স্থির করা হয়েছে ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,২০০ টাকা। দেরিতে আবেদনপত্র জমা দিলে দিতে হবে অতিরিক্ত ৫০০ টাকা।

সিএমএ ফাউন্ডেশন পরীক্ষায় আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল। আবেদনপত্র দেরিতে জমা দিলে তার জন্য নির্ধারিত সময় ১৬ থেকে ২২ এপ্রিল। ইন্টারমিডিয়েট এবং ফাইনাল পরীক্ষায় আবেদনের শেষ দিন ১০ এপ্রিল। এ ক্ষেত্রে আবেদনপত্র জমা দিতে দেরি হলে তার জন্য নির্ধারিত সময়সীমা ১১ থেকে ১৭ এপ্রিল।

আইসিএমএআই-এর তরফে সিএমএ ফাউন্ডেশন-এর ফল ঘোষণা করা হবে ৯ জুলাই। ইন্টারমিডিয়েট এবং ফাইনাল পরীক্ষা ফল প্রকাশ করা হবে ৫ অগস্ট।

The Institute of Cost Accountants (ICMAI) Cost and Management Accounting Course CMA Course 2026 CMA June 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy