Advertisement
E-Paper

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে কর্মখালি, কোন পদে নিয়োগ?

নিয়োগের পর মাসিক ৪০,০০০-১,৪০,০০০ টাকা বেতনক্রমে বেতন দেওয়া হবে নিযুক্তদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১৬:১৭
শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে নিয়োগ।

শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে নিয়োগ। প্রতীকী ছবি।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টের পূর্ব পরিচিত নাম কলকাতা পোর্ট ট্রাস্ট। আর সেখানেই কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশনস বিভাগের জন্য এই নিয়োগ। অফলাইন মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

নিয়োগ হবে ডাইভিং অফিসার পদে। শূন্যপদ ১টিই। আবেদন জানাতে পারবেন সমস্ত গুরুত্বপূর্ণ পোর্ট ট্রাস্টের অফিসাররা। আবেদন জানাতে পারবেন ৩৫ বছরের কম বয়সিরা। নিয়োগের পর মাসিক ৪০,০০০-১,৪০,০০০ টাকা বেতনক্রমে বেতন দেওয়া হবে নিযুক্তদের।

প্রার্থীদের ভারতীয় নৌবাহিনী প্রদত্ত শিপস ডাইভার কোর্সের শংসাপত্র থাকতে হবে। থাকতে হবে ডাইভিং সম্পর্কিত বিভিন্ন কাজ করার ৫ বছরের অভিজ্ঞতাও।

নিয়োগ হবে ডেপুটেশনের ভিত্তিতে। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ মে। নিয়োগের বিষয়ে আরও বিশদে জানার জন্য প্রার্থীরা পোর্ট ট্রাস্টের ওয়েবসাইট দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy