Advertisement
E-Paper

হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মখালি, বেতন ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার উপরে

প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৪:১৭
 হিন্দুস্তান কপার লিমিটেড।

হিন্দুস্তান কপার লিমিটেড। প্রতীকী ছবি।

হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেস-এ জেনারেল সার্জেন, অর্থপেডিক সার্জেন, জেনারেল ফিজিশিয়ান, কার্ডিয়োলজিস্ট, ইএনটি স্পেশালিষ্ট-সহ একাধিক বিভাগে নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে ১০টি। আবেদনকারীর বয়স ৩২ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত।

২৪ এবং ২৮ জুন ও ১ জুলাই ইন্টারভিউ হবে। সকাল ৯টার মধ্যে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। তবে, ইন্টারভিউতে বসার জন্য আবেদনপত্র ডাউনলোড করতো হবে। আবেদনপত্র সংগ্রহ করার জন্য প্রার্থীদের হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

HCL Recruitment 2023 Hindustan Cooper Limited Govt Job Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy