Advertisement
E-Paper

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ, বেতন কত?

আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৭:৪৩
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

‘প্রোজেক্ট লিঙ্ক পারসন’ নেওয়া হবে। বিশেষ প্রজেক্টের কাজে জন্য কর্মী নেওয়া হবে এই পদে। ‘এগ্রিকালচার অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চ ইউনিট’-এর তরফে এই নিয়োগ করা হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওয়াইল্ড লাইফ সায়েন্স/ বোটানি/ জুলজি/ ফরেস্ট্রি/ লাইফ সায়েন্স-এ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জব ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। কী কী নথি মেল করতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। আবেদনপত্র মেল করার শেষ দিন ৩০ এপ্রিল।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটটি দেখতে পারেন।

ISI Recruitment 2023 Govt Job Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy