দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার)-এ স্নাতকে ভর্তির জন্য দিতে হয় প্রবেশিকা। সে জন্য আয়োজন করা হয় আইসার অ্যাপ্টিটিউড টেস্ট (আইএটি)। সেই প্রবেশিকার জন্য বৃহস্পতিবার থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
চলতি শিক্ষাবর্ষে আইসার কলকাতা ছাড়াও দেশের অন্য ছ’টি আইসার-এ স্নাতকে ভর্তি হওয়া যাবে। ভর্তির ক্ষেত্রে আইএটি-তে প্রাপ্ত নম্বরকেই মান্যতা দেওয়া হবে। জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের কোনও গুরুত্ব নেই।
আরও পড়ুন:
আগ্রহীরা আগামী ৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রে ভুল থাকলে, সংশোধন করা যাবে ১৬ থেকে ১৮ এপ্রিলের মধ্যে। প্রবেশিকার আয়োজন করা হবে ৭ জুন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার আগে ২৪ মে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড।
আবেদনকারীদের ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দ্বাদশের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের বিজ্ঞান বিভাগে তিন বছরের ডিপ্লোমা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
কী ভাবে রেজিস্ট্রেশন করবেন?
১। পরীক্ষার্থীদের iiseradmission.in -এ যেতে হবে।
২। সেখানে ‘অ্যাপ্লাই ফর আইএটি ২০২৬’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। এর পর নিজেদের ইউজ়ার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে।