বুধবার টেকনোলজিক্যাল ডিজ়াইন-এর স্নাতকোত্তরের প্রবেশিকার (সিড) ফলাফল ঘোষণা করল আইআইটি বম্বে। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হল প্রবেশিকার ফলাফল। তবে প্রকাশ করা হয়নি স্কোরকার্ড।
গত ১৮ জানুয়ারি আইআইটি বম্বে-র তরফে দেশ জুড়ে কমন এন্ট্রান্স এগ্জ়ামিনেশন ফর ডিজ়াইনিং (সিড)-এর আয়োজন করা হয়। পরীক্ষা শেষের প্রায় এক মাসেরও বেশি সময় পর প্রকাশ হয়েছে ফলাফল। তবে পরীক্ষার্থীদের মার্কশিট প্রকাশিত হবে ১০ মার্চ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে। সিড-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমেই বিভিন্ন আইআইটি ছাড়াও অন্য নামী প্রতিষ্ঠানে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর আগামী এক বছর পর্যন্ত বৈধ বলা ধরা হবে।
আরও পড়ুন:
কী ভাবে ফল দেখবেন?
১। পরীক্ষার্থীদের ceed.iitb.ac.in-এ ওয়েবসাইটে যেতে হবে।
২। হোমপেজ থেকে ‘সিড ২০২৬ রেজ়াল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। এর পর নিজেদের ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
৪। পরীক্ষার্থীরা চাইলে এই ফলাফল ডাউনলোড করে রাখতে পারবেন।