Advertisement
E-Paper

গ্রীষ্মকালীন পর্বে গবেষণার প্রশিক্ষণ দেবে আইআইটি আইএসএম ধানবাদ, কারা সুযোগ পাবেন?

মোট তিন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:২৫
IIT ISM Dhanbad

আইআইটি আইএসএম ধানবাদ। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আইআইটি আইএসএম ধানবাদের। চলতি বছরের গ্রীষ্মকালীন পর্বের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়া— সকলের জন্যই রয়েছে সুযোগ। এ জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

মোট তিন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। গবেষণাধর্মী দু’টি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের একটি স্নাতক এবং অন্যটি স্নাতকোত্তর বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য। এ ছাড়াও, দীর্ঘমেয়াদী একটি গবেষণার প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে আগ্রহীদের। এ জন্য আগ্রহীদের বিটেক, এমটেক, এমএসি বা এমবিএ ডিগ্রি থাকতে হবে।

প্রথম দু’টি স্বল্পমেয়াদি প্রশিক্ষণগুলি চলবে দু’মাস ধরে। তবে পড়ুয়াদের সুবিধা অনুযায়ী, তাঁরা এক মাসও করতে পারেন গবেষণার ইন্টার্নশিপটি।

অন্য দিকে, দীর্ঘমেয়াদি ইন্টার্নশিপটি চলবে ছ’মাস থেকে এক বছর পর্যন্ত। উভয় ক্ষেত্রেই পড়ুয়ারা ইন্টার্নশিপ থেকে কী বা কতটা শিখছে, তার জন্য মূল্যায়নও করা হবে তাঁদের।

পড়ুয়াদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে ইন্টার্নশিপের জন্য বাছাই করা হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। স্বল্পমেয়াদি প্রশিক্ষণে আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল। ৩০ এপ্রিলের মধ্যে দীর্ঘমেয়াদি ইন্টার্নশিপে আবেদন জানাতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

IIT ISM Dhanbad Summer Internship 2026 summer internship Student Internship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy