Advertisement
E-Paper

আইআইএম কলকাতায় চাকরি, বেতন মিলবে ৭০ হাজার টাকা

৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর। প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৮:০৮
আইআইএম কলকাতা।

আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতায় রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আর্থিক বিভিন্ন বিষয়ে কাজ করতে হবে প্রার্থীকে। প্রথমে কাজের মেয়াদ হবে ৩ বছর। পরে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। মাসিক ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ বাণিজ্য (কমার্স) বিভাগে স্নাতক হওয়া দরকার। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে অগ্রাধিকার দেওয়া হবে। আগে সংশ্লিষ্ট বিভাগে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখান থেকে আবেদনপত্র এবং টাকা জমা দেওয়ার নথি ডাউনলোড করতে হবে। এর পর আবেদন মূল্য জমা করতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় বিজ্ঞপ্তি অনুযায়ী জমা দেওয়া দরকার। ২৮ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Indian Institute of Management Kolkata Job Vacancy Govt Job Recruitment 2023 WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy