Advertisement
E-Paper

সমাজের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে চান! স্নাতকেরা পেতে পারেন ভর্তি হওয়ার সুযোগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মান্ডি মাস্টার অফ আর্টস (এমএ) ডিগ্রি কোর্সের অধীনে ডেভেলপমেন্ট স্টাডিজ় বিষয়টি শেখাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মানের ভিত্তিতে উন্নয়ন হতে থাকে। এ ক্ষেত্রে পরিবেশ, আর্থ-সামাজিক পরিস্থিতি কিংবা রাজনৈতিক মতাদর্শের প্রভাবও পড়ে। তা নিয়েই পড়াশোনার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মান্ডি। প্রতিষ্ঠানের তরফে ডেভেলপমেন্ট স্টাডিজ় বিষয়টি মাস্টার অফ আর্টস (এমএ) ডিগ্রি কোর্সের অধীনে শেখানো হবে।

যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাঁদের স্নাতক স্তরে ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। তবে, যাঁরা চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা কিংবা ইন্টারভিউয়ে পাশ করতে হবে।

সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে পড়ুয়ারা সমাজের উন্নয়নমূলক কাজে কী ধরনের সমস্যা হয়ে থাকে এবং তার সমাধান কী ভাবে সম্ভব— তা শেখানো হবে। এ ছাড়াও ফিল্ড স্টাডি মাধ্যমে পড়ুয়াদের হাতেকলমে কাজ শেখার সুযোগ থাকছে। তাঁরা ভবিষ্যতে স্নাতকোত্তর স্তরের কোর্স সম্পূর্ণ হওয়ার পর পিএইচডি করতে পারবেন।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ১২ মার্চ। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে।

Indian Institute of Technology Mandi Development Plan Post Graduate Degree
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy