Advertisement
E-Paper

যোগাসন নিয়ে পড়াশোনা করেছেন? ইগনু-তে রয়েছে কাজের সুযোগ

বেতন দেওয়া হবে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৬:৪৫
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নেওয়া হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

সিনিয়র কনসাল্ট্যান্ট পদে নিয়োগ হবে। যোগা বিভাগের জন্য এই পদে নেওয়া হবে কর্মী। ‘দ্য স্কুল অব হেলথ সায়েন্স’-এর তরফে সম্পূর্ণ সময়ের জন্য নিযুক্ত করা হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা।

আবেদনের জন্য চাকরিপ্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগাসনে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। পাশাপাশি, আগে অন্য কোথাও ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৬৮ বছরের মধ্যে হওয়া দরকার।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর পর অনলাইনে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১০ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

IGNOU Recruitment 2023 Govt Job Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy