Advertisement
E-Paper

উচ্চমাধ্যমিকের পর পাট প্রযুক্তির পাঠ! কোথায় মিলবে সুযোগ, চাই কোন যোগ্যতা?

উচ্চমাধ্যমিকের পর কী ভাবে শুরু করা যায় পাট প্রযুক্তি বা জুট টেকনোলজি নিয়ে পড়াশোনা? কোথায় পড়ানো হয়, পেশাগত সুযোগই বা কী কী— এই প্রতিবেদনে রইল সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০৮:৪৯
পাট প্রযুক্তি পড়ার খুঁটিনাটি।

পাট প্রযুক্তি পড়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের শিল্পায়নের অন্যতম প্রধান উপাদান পাট। শুধু এ রাজ্য নয়, ১৮৫৩ ক্রিমিয়ার যুদ্ধের পর ইউরোপের বাজারে পাটজাত দ্রব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সে সময় রাশিয়া থেকে যে প্রাকৃতিক তন্তু পাওয়া যেত, তার মান তেমন ভাল না হওয়ায় সারা বিশ্বেই ধীরে ধীরে পাটজাত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে।

পূর্ব ভারতের অবিভক্ত বাংলা বরাবরই পাট উৎপাদনের জন্য অনুকূল। ব্রিটিশ শাসকরা পাটের ব্যাপক চাহিদা বুঝে হুগলি নদীর দুই তীরে একের পর এক চটকল স্থাপন করতে শুরু করে।

সে সব এখন অতীত। সে সব চটকলের বেশির ভাগই তালাবন্ধ। শ্রমিক অসন্তোষ, প্লাস্টিকের বাজারে ক্রমশ কমতে থাকা চহিদা চটকলের ভবিষ্যৎ অন্ধকার করেছে। কিন্তু পাটের কদর কি সত্যিই কমেছে? গত দু’দশকে পাট সংক্রান্ত গবেষণার পরিসর বাড়ছে। পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের জন্য রাজ্যের বাইরেও বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে কাজের চাহিদা।

Advertisement

পড়াশোনার বিষয় হিসাবে পাট প্রযুক্তি নতুন নয়। পাট চাষ, তন্তু প্রক্রিয়াকরণ ও মান নিয়ন্ত্রণ বিষয়ে উচ্চ শিক্ষা লাভ করা যায়। উচ্চমাধ্যমিকের পর কী ভাবে শুরু করা যায় পাট প্রযুক্তি বা জুট টেকনোলজি নিয়ে পড়াশোনা? কোথায় পড়ানো হয়, পেশাগত সুযোগই বা কী কী— এই প্রতিবেদনে রইল সুলুকসন্ধান।

যোগ্যতা যাচাই

পাট প্রযুক্তি নিয়ে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, সার্টিফিকেট এবং পিএইচডি-র সুযোগ রয়েছে। স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিষয় (পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত) থাকতে হয়। এর পর জয়েন্ট এন্ট্রান্স উত্তীর্ণ হলে সুযোগ পাওয়া যায় ভর্তি হওয়ার।

কোথায় পড়ানো হয়?

কলকাতার ইনস্টিটিউট অফ জুট টেকনোলজি প্রতিষ্ঠান থেকে পড়ার সুযোগ রয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়।

গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি। এই প্রতিষ্ঠান থেকে সরাসরি জুট টেকনোলজি নিয়ে পড়ার সুযোগ না থাকলেও টেক্সটাইল টেকনোলজি নিয়ে পড়ানো হয়। যেখানে পাট প্রযুক্তির পাঠও দেওয়া হয়।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও পাট প্রযুক্তি নিয়ে পড়ানো হয়।

রাজ্যের বাইরেও আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে পাট প্রযুক্তিবিদ্যা পড়তে পারবেন আগ্রহীরা।

কী কী পড়তে হয়?

তন্তুবিজ্ঞান, সুতো উৎপাদন, টেক্সটাইল ফিজ়িক্স, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, জুট মিল মেশিনারি, কোয়ালিটি কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, প্যাকেজিং টেকনোলজি-সহ পাট প্রযুক্তি নিয়ে আরও নানা বিষয়ে জানার সুযোগ পান পড়ুয়ারা।

কত বছরের কোর্স?

তিন বছরের ডিপ্লোমা কোর্স হয়। চার বছরের ব্যাচেলর অফ টেকনোলজি পড়া যায়। দু’বছরের স্নাতকোত্তর কোর্স পড়ার সুযোগ রয়েছে।

ডিপ্লোমা পড়ার জন্য দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক না হলেও থাকলে ভাল। তবে, বিটেক ডিগ্রির জন্য বিজ্ঞান বিভাগের পড়ুয়াই হতে হয়।

পেশাগত সুযোগ

সরকারি নানা সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। ডিগ্রি অর্জনের পর ন্যাশনাল জুট বোর্ডে চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে। এ ছাড়াও সরকার অথবা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান গুলিতে গবেষণার কাজের সুযোগও পাওয়া যায়। জুটি মিল, টেক্সটাইল সংস্থা, প্যাকেজিং সংস্থাতেও চাকরি পেতে পারেন পাট প্রযুক্তি নিয়ে উচ্চ শিক্ষার পর।

Jute Jute Meal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy